Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BreakingNow: হঠাৎ জল্পনা বাড়িয়ে রাজভবনে ধনখড়ের সঙ্গে বৈঠকে মমতা

হঠাৎ জল্পনা বাড়িয়ে রাজভবনে জগদীপ ধণখড়ের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কি কারণে রাজভবনে মমতা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে বিধান পরিষদ গঠন করতে ইতিমধ্যে প্রস্তাব পাশ হয়েছে। সে বিষয়ে আলোচনা হতে পারে বলে খবর

হঠাৎ জল্পনা বাড়িয়ে রাজভবনে জগদীপ ধণখড়ের সঙ্গে বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ কি কারণে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঊল্লেখ্য গত ২৪ ঘন্টা আগে সমস্ত কমিটি থেকে পদত্যাগ করে রাজভবনে যান শুভেন্দু সহ সমস্ত বিধায়করা। রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তাঁরা।

রাজভবনে ধনখড়ের সঙ্গে বৈঠকে মমতা

আর এরপরেই আজ বুধবার নবান্ন থেকে বেরিয়ে সরাসরি রাজভবনে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, একাধিক বিষয় নিয়ে মূলত আলচনা করতেই রাজভবনে হঠাত করেই চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে অবশ্যই থাকতে পারে পিএসসি।

ইতিমধ্যে পিএসসি পদে মনোনীত হয়েছেন মুকুল রায়। বিজেপি থেকে বিধায়ক হলেও এখন তিনি তৃণমূলে। এই বিষয়টি নিয়ে সংঘাতের অবস্থা তৈরি হয়েছে। সেই বিষয়টি জায়গা পেতে পারে রাজ্যপাল জগদীপ ধনখড় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের মধ্যে।

ইতিমধ্যে রাজভবনে শুরু হয়েছে এই বৈঠক। এছাড়াও সূত্রের খবর, রাজ্যের বিধান পরিষদ গঠন নিয়েই মূলত রাজ্যপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হতে পারে।

এছাড়া আরও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ এই বৈঠকে জায়গা পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এর মধ্যে রাজ্যে বিধান পরিষদ গঠন নিয়ে রাজ্যপালের মতামত জানতে পারেন মমতা।

উল্লেখ্য, ইতিমধ্যে বিধান পরিষদ প্রস্তাব বিধানসভাতে পাশ হয়ে গিয়েছে। বিধানসভায় ২৬৫ বিধায়ক ভোটে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ১৯৬ ভোট পড়ে বিলের পক্ষে। বিপক্ষে পড়ে ৬৯ ভোট। আর এই প্রস্তাব পাশ হয়ে যাওয়ার ফলে রাজ্যে বিধান পরিষদ গঠনের ক্ষেত্রে আর কোনও সমস্যা রইল না।

তবে এখনই আইন হিসাবে মান্যতা পাচ্ছে না। নিয়ম অনুযায়ী লোকসভাতে এই বিলটিকে পাশ করাতে হবে। এরপর সেটি রাজ্যসভাতে যাবে। দুটি আইনসভাতে এই বিল পাশ হয়ে গেলে সেটিকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সবদিক খতিয়ে দেখার পরে রাষ্ট্রপতি বিলের উপর চূড়ান্ত স্বাক্ষর করবেন।

এরপরে সেটি বিল হিসাবে গ্রাহ্য হবে। এই বিষয়ে হয়তো জগদীপ ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে আলোচনার বিষয়বস্তুর মধ্যে হয়তো ভোট পরবর্তী হিংসা সহ একাধিক বিষয় হয়তো উঠে আসতে পারে। তবে বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানান কিনা সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+