বিজেপির হারের কারণ অনুসন্ধান, উঠে এল বাম-কংগ্রেস সমর্থকদের 'পরিবর্তিত সিদ্ধান্তে'র কথাও
বিজেপির হারের কারণ অনুসন্ধান, উঠে এল বাম-কংগ্রেস সমর্থকদের 'পরিবর্তিত সিদ্ধান্তে'র কথাও
২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির ফল তাক লাগিয়ে দিয়েছিল সবাইকে। সেই ফলাফল থেকেই ২০২১-এর নির্বাচনে ঝাঁপিয়ে পড়া। কিন্তু সেই ফলে ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। যার পিছনে ট্র্যাডিশনাল বাম-কংগ্রেস (left-congress) ভোট বিজেপিতে (bjp) না যাওয়ার বিষয়টিও উঠে আসছে।

২০১৯-এ বিজেপির সাফল্যের পিছনে ছিল বাম-কংগ্রেসের ভোট
অনেকেই বলেন, কোনও দলের নিজের ভোট বলে কিছু হয় না। তাই হয়তো ২০১৯-এর নির্বাচনে একটা বড় অংশের বাম-কংগ্রেসের ট্র্যাডিশনাল ভোট চলে গিয়েছিল বিজেপির ঝুড়িতে। যার জেরেই বিজেপির বড় সাফল্য এসেছিল। এব্যাপারে লোকনীতি সিএসডিএস এনইএস ২০১৯-এর নির্বাচন পরবর্তী তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, ওইননির্বাচনে বামেদের দুই পঞ্চমাংশ এবং কংগ্রেসের এক তৃতীয়াংশ ভোট গিয়েছিল বিজেপির ঝুলিতে।
তবে অনেক বিশ্লেষক আবার বলছেন, সেইসময় বাম-কংগ্রেসের ট্র্যাডিশনাল ভোটকে আকৃষ্ট করতে পেরেছিল বিজেপি।

এবার বাম-কংগ্রেসের ভোট কম পেয়েছে বিজেপি
নির্বাচন পরবর্তী তথ্য বিশ্লেষণ করে ভোট-গবেষকরা দেখেছেন, এবার বিজেপি বাম ভোটের ৩৩ % এবং কংগ্রেসের ২৫% ভোটকে তাদের দিকে নিয়ে যেতে পেরেছিল। সেই পরিমাণটা ২০১৯-এর থেকে ৬ থেকে ৭ শতাংশ কম। যার প্রমাণ বিজেপি হাত-নাতে পেয়ে গিয়েছে।

ট্র্যাডিশনাল ভোট অনেকটাই পেয়েছে বাম-কংগ্রেস
এবার বামের তাদের ট্র্যাডিশনার ভোটের অর্ধেক এবং কংগ্রেস দুই পঞ্চমাংশ ভোট পেয়েছে। এইসব ভোটাররা এবার বিজেপির দিকে যাওয়ার বদলে বাম-কংগ্রেস-আইএসএফ-এর দিকেই ভোট দিয়েছে। তবে ভোট গবেষকদের মতে এবার অনেক ট্র্যাডিশনাল বাম সমর্থক নিজেদের অনুগত বলে স্বীকার করতে চাননি। যার ফলে এই সব ভোটারদের থেকে বিজেপি লাভবান হতে পারেনি।

'অনিশ্চিত' ভোটারের ভোট পায়নি বিজেপি
এছাড়াও ভোটারদের মধ্যে একটা বড় অংশ নিজেদের কোনও পক্ষেই রাখতে চান না। এই অংশের ভোটটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ। বিজেপিতে এবার এই ধরনের ভোটারদের ভোট থেকেও খালি হাতে ফিরতে হয়েছে। যদিও প্রতিষ্ঠান বিরোধিতায় ভোট দেওয়া চার-পঞ্চমাংশের ভোট বিজেপি পেয়েছে। এইসব ভোটারদের একটি অংশের ভোট পেয়েছে সংযুক্ত মোর্চা।












Click it and Unblock the Notifications