দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু অধিকারী, বিজেপি যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ
দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু অধিকারী, বিজেপি যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ
দীনেশ ত্রিবেদীর তৃণমূল কংগ্রেস ছাড়ার দিনই বঙ্গ রাজনীতিতে আরও একটি গুরুত্ব পূর্ণ খবর মাথাচারা দিয়েছে। সূত্রের খবর দিল্লি যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই খবর প্রকাশ্যে আসতেই দিব্যেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা পারদ চড়েছে। যদিও সাংসদ নিজেই সেই জল্পনা নিয়ে মুখ খুলেছেন। দিব্যেন্দু জানিয়েছেন তাঁর দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নতুন কোনও ঘটনা নয়। লোকসভা অধিবেশন চলছে তিনি নিজে সাংসদ কাজেই সেখানে যেতেই পারেন। তবে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতেই দিব্যেন্দু দিল্লি যাচ্ছেন বলে জানিেয়ছেন।

দিল্লি যাচ্ছেন দিব্যেন্দু
একদিকে যখন রাজ্যসভা েথকে দল ছাড়ার কথা ঘোষণা করছেন দীনেশ ত্রিবেদী ঠিক তখনই তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারীর দিল্লিতে যাওয়ার জল্পনা পারদ চড়িয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর দিল্লি যাচ্ছেন অধিকারী পরিবারের অন্যতম সদস্য তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী। কেন হঠাৎ করে তিনি দিল্লি যাচ্ছেন এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

কেন দিল্লিতে দিব্যেন্দু
তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী কি তাহলে বিজেপিতে যোগ দিতেই দিল্লিেত যাচ্ছেন। এই নিয়ে জল্পনা চরমে উঠেছে। কারণ হলদিয়ায় সরকারি অনুষ্ঠানে মোদীর সঙ্গে একান্তে দিব্যেন্দুর কথা নজর এড়ায়নি কারোর। হলদিয়ার অনুষ্ঠানে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও দীর্ঘ আলোচনায় দেখা গিয়েছিল দিব্যেন্দুকে। তারপরই তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়।যদিও সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন সাংসদ নিজেই। তিনি জানিয়েছেন স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে যোগ দিতেই তিনি দিল্লি যাচ্ছেন। তাছাড়া লোকসভার অধিবেশন চলছে সেখানেও যেতে পারেন তিনি।

কোন পথে অধিকারী পরিবার
শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দানের পর থেকেই তাঁর পরিবারের অবস্থান নিয়ে রাজনৈিতক মহলে বিশেষ জল্পনা শুরু হয়েছে। সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিলেও দিব্যেন্দু অধিকারী কিন্তু এখনও বিজেপিতে যোগ দেননি। তিনি এখনও তৃণমূল কংগ্রেসেই আছেন। এবং তৃণমূল কংগ্রেস ছাড়ার কোনও সিদ্ধান্ত নেননি বলে প্রকাশ্যেই জানিয়েছেন। শিশির অধিকারীও এখনও পর্যন্ত দল বদলের কোনও সিদ্ধান্তের কথা জানান নি।

দিব্যেন্দুকে হুমকি ফেন
কয়েকদিন আগেই দিব্যেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন তাঁকে হুমকি িদয়ে ফোন করা হচ্ছে। হলদিয়ায় পা রাখলে মারা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। নন্দীগ্রামে ঢুকলে মারা হবে বলে হুমকি দিয়ে ফোন করা হচ্ছে। কে বা কারা এই ঘটনা ঘটাচ্ছেন এই নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত তিনি দেননি। তবে তৃণমূল কংগ্রেসের হাত এতে নেই তা দাবি করেছিলেন অখিল গিরি।












Click it and Unblock the Notifications