পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নামল রেলের স্পেশ্যাল ফোর্স

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের নিরাপত্তা নিয়ে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল। ইতিমধ্যেই নির্বাচন কমিশন একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্যের নিরাপত্তা নিয়ে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নামল রেলের স্পেশ্যাল ফোর্স

এবার রেলওয়ে প্রোটেকশান স্পেশ্যাল ফোর্স রাজ্যে মোতায়েন করা শুরু হল। ইতিমধ্যেই রেলের ওই বিশেষ ফোর্স রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে পা রাখতে শুরু করেছে। জানা গিয়েছে, পুরুলিয়া ও ঝাড়গ্রামে এই ফোর্স মোতায়েন হয়েছে। এদিকে, রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ সামনেই। ২৭ মার্চ থেকে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হবে। এদিকে তারই মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় বিক্ষোভ , অশান্তির খবর আসছে।

তৃণমূল থেকে বিজেপি একাধিক দল প্রার্থী পদ ঘোষণা করতেই বাংলার দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনার পর থেকেও সেখানে রাজনৈতিক উত্তেজনা চরমে। এমন পরিস্থিতিতে এই নিরাপত্তা বিষয়ে পদক্ষেপ রীতিমতো তাৎপর্যবাহী।

এদিকে রাজ্যে ভোট পারদ চরমে পৌঁছেছে। এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ইস্তেহার। তৃণমূলেরইস্তেহার যখন প্রকাশ পেয়েছে, তার খানিক পরে অবশ্য বিজেপি বাংলার চার আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে। সেখানে পাপিয়া অধিকারীর মতো নামী শিল্পীদের চমকও দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+