নন্দীগ্রামে ফের উত্তেজনা, ২ যুবককে মারধর, পুলিশকে ঘিরে বিক্ষোভ

নন্দীগ্রামে ফের উত্তেজনা, ২ যুবককে মারধর, পুলিশকে ঘিরে বিক্ষোভ

একুশের ভোটের হটস্পট নন্দীগ্রাম। বৃহস্পতিবারের সংঘর্ষের পর রাতে ফের উত্তেজনা ছড়ায় নন্দীগ্রামের ভেকুটিয়ায়। ২ যুবককে সন্দেহ করে গ্রামবাসীরা আটকে রেখে মারধর করে বলে অভিযোগ। পুলিশ তাঁদের উদ্ধারে গেলে পুলিশকেও ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। দীর্ঘক্ষণ পুলিশকে ঘেরাও করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে রাতে পুলিশ দুই যুবককে উদ্ধার করে নিয়ে আসে।

নন্দীগ্রামে ফের উত্তেজনা, ২ যুবককে মারধর

বৃহস্পতিবার নন্দীগ্রামের বিজেপি প্রার্থী প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রচারের সময় থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। শুভেন্দু অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিজেপি প্রার্থী সেখান থেকে চলে গেলে বিজেপি কর্মী সমর্থকদের উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চড়াও হয় বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যেই তীব্র সংঘর্ষ হয়। দুই পক্ষের বেশ কয়েকজন সংঘর্ষে আহত হয়েছেন। সংঘর্ষে আহত দলীয় কর্মীদের দেখতে বিকেলে হাসপাতালে যান বিজেপি প্রার্থী। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস সেকারণে হামলা করছে তারা ।

এদিকে এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জানাতে চলেছে তৃণমূল কংগ্রেস। এদিকে নন্দীগ্রামের ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে পুলিশ প্রশাসনের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+