মালদহের পর শাসক দলে বড় ভাঙন উত্তর ২৪ পরগনায়, বিজেপির পথে পানিহাটির একঝাঁক কাউন্সিলর
মালদহের পর শাসক দলে বড় ভাঙন উত্তর ২৪ পরগনায়, বিজেপির পথে পানিহাটির একঝাঁক কাউন্সিলর
মালদহের পর ফের শাসক দলে বড় ভাঙন হতে চলেছে উত্তর ২৪ পরগনায়। পানিহািট পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর যোগ দিতে চলেছেন বিজেপিতে। বুধবার বিকেলেই তাঁদের বিজেপিতে যোগ দিতে যাওয়ার কথা। যদিও গুটি কয়েক কাউন্সিলরের বিজেপিতে যোগ দিলে দলের তেমন কোনওক্ষতি হবে না বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

ফের শাসক দলে ভাঙন
প্রার্থী ঘোষণার পর থেকে জেলায় জেলায় শাসক দলে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে। টিকিট না পেয়ে অনেক তৃণমূল কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। মালদহে বিপুল ভাঙন দেখা দিয়েছে। এবার পাণিহাটি পুরসভার একাধিক কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর। কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী সহ একাধিক বিদায়ী কাউন্সিলর আজই বিজেপিতে যোগ দেবেন বলে খবর পাওয়া গিয়েছে।

প্রার্থী নিয়ে অসন্তোষ
প্রার্থী নিয়ে অসন্তোষ শুরু হয়ে গিয়েছে পাণিহাটিতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাণিহাটিতে প্রার্থী করা হয়েছে নির্মল ঘোষকে। তাতেই অসন্তুষ্ট পুরসভার কাউন্সিলররা। নির্মল ঘোষের ঘনিষ্ঠরাই সব পদ দখল করে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দলের কোনও কর্মসূচিতেই ডাকা হয় না অন্য কাউন্সিলরদের এমনই অভিযোগ করা হয়েছে। সেকারণেই একাধিক কাউন্সিলর আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে সূত্রের খবর।

মালদহে ভাঙন
মালদহ জেলা পরিষদের দখল নিয়েছে বিজেপি। হবিবপুরে তৃণমূলের ঘোষিত প্রার্থী সরলা মুর্মু বিজেপিতে যোগ দিয়ে মুখ পুড়িয়েছে শাসক দলের। যদিও পরিস্থিতি আঁচ করেই হবিবপুরে প্রার্থীকে সরিয়ে তাঁর জায়গায় বসানো হয় প্রদীপ বাস্কেকে। সেদিনই বিকেলে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন সরলা মুর্মু। প্রসঙ্গত উল্লেখ্য সরলা মুর্মু প্রথম থেকেই শুভেন্দু ঘনিষ্ঠ ছিলেন। সেই সূত্রেই তার বিজেপিতে যোগদান বলে মনে করছে রাজনৈিতক মহল।

হাওড়ায় বড় ভাঙন
মালদহ ছাড়াও হাওড়াতেও টিকিট নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। টিকিট না পেয়ে হাওড়ার শিবপুরের বিধায়ক জটু লাহাড়ি বিজেপিেত যোগ দান করেন। সেই একই অভিযোগে তৃণমূল কংগ্রেস ছেডে বিজেপিতে নাম লিখিয়েছেন সাঁকরাইলের বিধায়ক শীতল সর্দার। এই ক্ষেত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রভাব আছে বলে মনে করছে রাজনৈতিক মহল। জটু লাহিড়ির জায়গায় এবার শিবপুরে প্রার্থী করা হয়েছে মনোজ তিওয়ারিকে।












Click it and Unblock the Notifications