পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল-বিজেপির ভোট-শেয়ার কোনদিকে যেতে পারে, সিএনএক্সের জনমত সমীক্ষা একনজরে

এবিপি-সিএনএক্সের জনমত সমীক্ষায় প্রথম পর্বে দেখা গিয়েছিল যে তৃণমূল ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভার লড়াইয়ে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বিজেপিকে। এরপর দ্বিতীয় জনমত সমীক্ষাতেও কার্যত একই ট্রেন্ড দেখা গিয়েছে। তবে, জনমত সমীক্ষার ফলাফলে পশ্চিমবঙ্গের লড়াইয়ে ময়দানে আগামী দিনে তৃণমূল থেকে বিজেপির ভোট শেয়ার কোনদিকে যেতে পারে দেখা যাক।

তৃণমূল ভোট শেয়ারের অঙ্ক

তৃণমূল ভোট শেয়ারের অঙ্ক

এবিপি-সিএনএক্সের জনমত সমীক্ষা বলছে, তৃণমূলের ভোট শেয়ার ২০২১ নির্বাচনে দাঁড়াবে ৪১,৫৩ শতাংশে। প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা ভোটে তৃণমূলের ভোট শেয়ার ছিল ৪৪.৯১ শতাংশ। ২০১৬ বিধানসভার নিরিখে দেখতে গেলে 'ভোট সুইং' হয়েছে তৃণমূলের জন্য -০৩.৩৮ হতে পারে।

সংযুক্ত মোর্চাকে নিয়ে সমীক্ষা

সংযুক্ত মোর্চাকে নিয়ে সমীক্ষা

দেখা গিয়েছে সমীক্ষায়, বাম ও কংগ্রেসের সংযুক্ত মোর্চার জোটে ভোট শেয়ার ১৯.৬৬ শতাংশ থাকতে পারে ২০২১ বিধানসভা নির্বাচনে। যা ২০১৬ সালের ভোটের তুলনায় এই পক্ষের ভোটকে ৩৭.৯৪ শতাংশ বাড়াতে পারে। যদিও ২০১৬ সালে কংগ্রেস ও বিমেরা জোট বাঁধেনি। আইএসএফ ২০২১ সালেই বাংলায় পদার্পণ করেছে।

বিজেপির ভোট শেয়ার

বিজেপির ভোট শেয়ার

বিজেপির ভোট শেয়ারের ক্ষেত্রে এবিপি-সিএনএক্সের জনমত সমীক্ষা বলছে, ২০২১ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি পেতে পারে ৩৪.২২ শতাংশ ভোট। ২০১৬ সালে এই ভোট শতাংশ ছিল ১০.১৬। ভোট সুইংয়ের দিক থেকে ২০১৬ সালের ভোটের তুলনায় ভোট বাড়তে পারে বিজেপির পক্ষে ২৪.০৬ শতাংশ।

বিজেপি কি জমি হারাচ্ছে?

বিজেপি কি জমি হারাচ্ছে?

প্রসঙ্গত , এবিপি-সিএনএক্সের জনমত সমীক্ষা বলছে বিধানসভা ভোটে জমি হারাতে পারে বিজেপি। এক্ষেত্রে জিনিসের মূল্যবৃদ্ধি বড় ইস্যু মানুষে সামনে। যা নিয়ে সুর চড়া করছেন মমতা। রাজ্যের ৪২ শতাংশ মানুষ মনে করেন মূল্যবৃদ্ধি মোদী সরকারের ব্যর্থতা।

 দুটি জনমত সমীক্ষায় কি বিজেপির ভোট শতাংশ কমতির দিকে?

দুটি জনমত সমীক্ষায় কি বিজেপির ভোট শতাংশ কমতির দিকে?

এবিপি-সিএনএক্সের ভোট শেয়ারের ট্রেন্ড বলছে, বিজেপি প্রথম সমীক্ষার থেকে ০২.৪২ শতাংশ কম ভোট পেয়েছে দ্বিতীয় সমীক্ষায়। তৃণমূল প্রথম সমীক্ষার থেকে দ্বিতীয় সমীক্ষায় ০.৪৪ শতাংশ বেশি ভোট পেয়েছে। বাম জোট প্রথম সমীক্ষার থেকে ০২.৫২ শতাংশ ভোট বেশি পেয়েছে। প্রসঙ্গত সমীক্ষায় বলা হয়েছে, তৃণমূল এবারের ভোটে ১৫৪ থেকে ১৬৪ টি আসন পেতে পারে। অন্যদিকে ২৯৪ আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১০২ থেকে ১১২ টি আসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+