নন্দীগ্রামে মমতার চোট নিয়ে মোদী বাংলায় দিলেন নিজের বার্তা, প্রবল তোপের পরও রইল 'প্রার্থনা'

ব্রিগেডের সমাবেশের ১১ দিন পর আজ পুরুলিয়ার ভাঙড়াতে বক্তব্যে পারদ চড়ান মোদী। প্রসঙ্গত, মোদীর শেষ বাংলা সফরে ছিল ৭ মার্চ কলকাতার বিগ্রেড সমাবেশ। তারপর নন্দীগ্রামে ১০ মার্চ চোট পান মমতা। তৃণমূলের নেতা সৌগত রায়রা প্রশ্ন তুলেছিলেন যে বাংলার মুখ্যমন্ত্রীর চোটে একটিও বাক্য কেন খসাননি প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীরা? আজ পুরুলিয়ার সভায় তার জবাব দিলেন মোদী।

নরেন্দ্র মোদী কী বলেছেন?

নরেন্দ্র মোদী কী বলেছেন?

'ব্রিগেডের সমাবেশের পর পর কী হচ্ছে তে আপনারাও দেশ দেখছে আপনারাও দেখছে।মমতা কেমন বদলে গেছেন মনে হচ্ছে। এটা পরিবর্তন নয়, এটা হারের ভয়।' পুরুলিয়ার সভা থেকে এই বার্তা দিয়েই নন্দীগ্রামে মমতার চোট প্রসঙ্গে বক্তব্য রাখতে শুরু করেন মোদী। ঘটনার দিন মমতার গাড়ি প্রসঙ্গেও তিনি বক্তব্য রাখেন।

মমতার গাড়ি ও মোদীর বক্তব্য

মমতার গাড়ি ও মোদীর বক্তব্য

লোকসভা ভোটের সময় মমতার গাড়ির সামনে জয় শ্রীরম স্লোগান প্রসঙ্গ তুলে মোদী একাধিক বক্তব্য রাখেন। 'গাড়ি থেকে নেমে আপনি কতজনকে ধমকে বকেছিলেন, বাংলার মানুষের মনে আছে। আর পুলিশকে বলেছিলেন পাকড়ো। ' প্রসঙ্গত মমতার কনভয়ের সামনে জয়শ্রীরাম ধ্বনি নিয়ে এমনই বক্তব্য রাখেন মোদী। পাশাপাশি পুলিশি নিরাপত্তা ও মমতাকে ঘিরে এদিন তুমুল পারদ চড়ান প্রধানমন্ত্রী। এরপর মোদী নাম না করে মমতার মন্দিরে যাত্রার প্রসঙ্গ তোলেন। মোদী বলেন , মমতা এসব করতে বাধ্য হচ্ছেন, কারণ বাংলার জনতা এসব করতে বাধ্য করাচ্ছে তাঁকে।

 ৭ মার্চ বিজেপির ব্রিগ্রেডের পর মমতা পাল্টে গিয়েছেন!

৭ মার্চ বিজেপির ব্রিগ্রেডের পর মমতা পাল্টে গিয়েছেন!

মোদী বলেন, বিজেপির ৭ মার্চের ব্রিগেডের পর মমতা কিছুটা পাল্টে গিয়েছেন। মমতার এই বদল 'হৃদয় পরিবর্তন নয়, হারের ভয়' বলে কটাক্ষ করেন মোদী। আর তা সকলেই দেখতে পাচ্ছে । প্রসঙ্গে যে মমতার মন্দিরে পুজো দেওয়াকে মোদী কটাক্ষ করেছেন তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

মমতার চোট নিয়ে চিন্তিত

মমতার চোট নিয়ে চিন্তিত

তৃণমূলের অভিযোগ ছিল যে বাংলার মুখ্য়মন্ত্রীর চোট নিয়ে কেন প্রধানমন্ত্রী কিছু বলেননি? তার জবাব পুরুলিয়ার ময়দান থেকে দিয়ে দিলেন মোদী। তিনি বলেন'দেশের কোটি কোটি মেয়ের মতোই দিদিও ভারতের একজন মেয়ে। যাঁর সম্মান করা আমাদের সংস্কারে আছে। এই জন্যই দিদির যখনই চোট লেগেছে তখনই চিন্তিত হই ।' এরপরই স্পষ্ট বাংলায় তিনি বলেন, ' আমি ভগবানকে প্রার্থনা করি আপনি শীঘ্রই সুস্থ হবেন। '

'আপনি খেলে যান দিদি'

'আপনি খেলে যান দিদি'

মোদী বলেন, ' আপনি যথা সম্ভব খেলে যান দিদি। তবে মানুষ আপনার কর্মকাণ্ড ভুলবে না।' এরপরই মোদী সভা থেকে জোর আওয়াজ তুলে প্রশ্ন করেন, 'দিদির সব 'কারনামা' মনে আছে তো? ' এদিন তিতি বাংলরা বিকাশে মমতার অসহযোগিতা নিয়েও একাধিক অভিযোগ তোলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+