ভোটমুখী বাংলায় ৫টাকায় ডিমভাত, আজই নবান্ন থেকে মা-কিচেনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

ভোটমুখী বাংলায় ৫টাকায় ডিমভাত, আজই নবান্ন থেকে মা-কিচেনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আজ কলকাতায় মা কিচেনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫ টাকায় মিলবে ডিম-ভাত। শহরের ১৬টি বোরোয় এই মা-কিচেন খোলা হচ্ছে। পরে ধাপে ধাপে খুলবে গোটা রাজ্যে। ভোট মুখী বাংলায় ভোটারের মন জয়ের কৌশল বলে কটাক্ষ কটাক্ষ বিরোধীদের। নবান্ন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মা-কিচেনের উদ্বোধন

মা-কিচেনের উদ্বোধন

আজ নবান্ন থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় বড় চমক তৃণমূল কংগ্রেস সরকারের। স্বাস্থ্যে স্বাস্থ্যসাথী, শিক্ষায় কন্যাশ্রীর পর বাংলার আম জনতাকে পেট ভরা খাবার দিতে রাজ্য সরকারের বড়চমক ৫ টাকার ডিম ভাত। মা ক্যান্টিনে আজ থেকে মিলবে এই স্বল্প মূল্যের খাবার। নবান্ন থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৫ টাকায় ডিম-ভাত

৫ টাকায় ডিম-ভাত

আজ থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মা-চিকেন বা মা -ক্যান্টিন প্রকল্প। ৫ টাকায় মিলবে ডিম-ভাত-সবজি। কলকাতা শহরের ১২টি বরো জায়গায় খোলা হয়েছে এই মা-ক্যান্টিন। প্রায় ৫০০ লোকের খাওয়ার বন্দোবস্ত রয়েছে। গোটা রাজ্যেই ধাপে ধাপে খোলা হবে এই মা-ক্যান্টিন। রাজ্য বাসীর মুখে স্বল্প মূল্যের খাবার তুলে দিতেই মমতা সরকারের এই প্রকল্প বলে জানানো হয়েছে।

 একুশের ভোট টার্গেট

একুশের ভোট টার্গেট

একুশের ভোট টার্গেট করেই বিজেপিকে মাৎ দিতে একের পর এক চমক দিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ষ দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধান, মমতার দূত তার সঙ্গে এই মা ক্যান্টিনের ঘোষণা করেন মমতা। মূলতা বাংলার ভোটার দের মন জয়েই মমতা সরকারের এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল। একের পর এক চমক দিয়ে চলেছেন তিনি।

বিজেপিকে চ্যালেঞ্জ

বিজেপিকে চ্যালেঞ্জ

বিজেপিকে ২৫০ আসনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যে প্রচারে এসে বিজেপি নেতারা ২০০ পার করার টার্গেট দিয়েছেন। সেই টার্গেটকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কুলপির সভা থেকে বিজেপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+