শুভেন্দুর গড়ে নিজের মনোনয়নের দিন জানালেন মমতা, চড়ছে পারদ
শুভেন্দু চ্যালেঞ্জে জবাব দিয়ে মমতা নন্দীগ্রামে, অধিকারী গড়ে নিজের মনোনয়নের দিন জানালেন দিদি
শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুই নন্দীগ্রামে দাঁড়াতে হবে। ভবানীপুরে দাঁড়ানো যাবে না। আর শিশিরপুত্রের এই চ্যালেঞ্জের জবাব দিয়ে মমতা এদিন কালীঘাট থেকে জানিয়ে দিলেন যে তিনি নন্দীগ্রাম থেকেই লড়বেন। জানান দিলেন মনোনয়ন জমা দেওয়ার তারিখ।

কবে মমতার মনোনয়ন?
জানা গিয়েছে , ১০ তারিখ বিকেল সাড়ে তিনটের সময় হলদিয়ায় গিয়ে মনোনয়ন জমা দেবেন মমতা। এদিন কালীঘাটের সাংবাদিক বৈঠক একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে , তিনি উত্তরবঙ্গে একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকছেন বলেও জানান মমতা।

শিবরাত্রির দিন মমতার কর্মসূচি
এদিন মমতা জানান, ৯ মার্চ তিনি নন্দীগ্রামের বুকে পা রাখছেন। তারপর ১০ মার্চ তিনি মনোনয়ন জমা দেবেন। এরপর, ১১ মার্চ তিনি শিবচতুর্দশীতে ফের কলকাতায় আসবেন। আর তারপর থেকে শুরু হবে তাঁর কর্মসূচি।

১৩ মার্চ থেকে কোন পরিকল্পনা মমতার?
মমতা জানান ১৩ মার্চ থেকে তাঁর ক্রমাগত কর্মসূচি থাকছে বিধানসভা নির্বাচনকে ঘিরে। এদিকে, জানা গিয়েছে , মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নন্দীগ্রামে ইতিমধ্যেই বাড়ি দেখে ফেলেছেন তৃণমূল কর্মীরা। আর সেখানে এক ইংরেজি শিক্ষকের বাড়িতে কয়েকদিন থেকে প্রচারে ঝড় তুলতে চলেছেন দিদি।

শুভেন্দু চ্যালেঞ্জের জবাব শুভেন্দু গড়েই?
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে ৫০ হাজার ভোটে হারানোর ডাক আগেই দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু। জানা গিয়েছে বিজেপির তরফে মমতার বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থী শুভেন্দুই। তবে বিজেপি র তরফে তার আনুষ্ঠানিক ঘোষণা এখন বকি। সেই প্রেক্ষাপটে কার্যত শুভেন্দুকে প্রথম চ্যালেঞ্জে মাত দিলেন মমতা। কারণ শুভেন্দু তাঁকে শুধু নন্দীগ্রাম থেকেই লড়াই করা চ্যালেঞ্জ দিয়েছিলেন। এরপর ভোটের ময়দানে শেষ বাজি কার দিকে যায়, সেদিকে নজর বাংলার।












Click it and Unblock the Notifications