১৩০ আসনের জন্য তৈরি বিজেপির প্রার্থী তালিকা! ভোটে লড়ার টিকিট পাবেন কারা?
প্রাথমিক ভাবে বিজেপির তরফে তৈরি করে ফেলা হয়েছে ১৩০ আসনের প্রার্থী তালিকা। জানা গিয়েছে এই আসনগুলির প্রার্থী তালিকার খসড়াটি ইতিমধ্যেই দিল্লিতে কেন্দ্রী নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের তরফে। দিল্লির তরফেই প্রার্থীদের চূড়ান্ত ভাবে বেছে নেওয়া হবে।

এক একটি আসনের জন্যে একাধইক নাম
জানা গিয়েছে এক একটি আসনের জন্য ২ বা ৩ জনের নাম প্রাথমিক ভাবে পাঠানো হয়েছে দিল্লিতে। সূত্র মারফত জানা গিয়েছে, দু'টি আসনের জন্যে ৮ জন করে নাম পাঠানো হয়েছে। মূলত দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন, কৈলাশ বিজয়বর্গীয়দের থেকে এই প্রার্থী তালিকা চেয়ে পাঠানো হয়েছিল। এখান থেকে এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রার্থী তালিকা প্রকাশ কবে?
জানা গিয়েছে বাকি ১৬৪টি আসনের জন্যও দ্রুতই প্রার্থী বেছে নেওয়া হবে। তবে প্রার্থী চূড়ান্ত হলেও একই সঙ্গে ২৯৪টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে না বিজেপি। যেমন যেমন নির্বাচনী দফা এগোবে, তেমন তেমন ভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি।

সম্ভাব্যদের আবেদন কৈলাশ-দিলীপের কাছে
উল্লেখ্য, রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা চুড়ান্ত করতে জানুয়ারির শেষের দিক থেকেই কাজ শুরু করে দিয়েছিল বিজেপি। প্রার্থী হওয়ার জন্য দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র কাছে দরবার করতে শুরু করেন ছোটো-বড় অনেক নেতাই। বিজেপি অফিসেও প্রতিদিন হাজার হাজার বায়োডাটা জমা পড়ে।

'লক্ষ্য সোনার বাংলা'
এদিকে কয়েকদিন আগে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছিলেন, জনতার পরামর্শ নিয়েই ইস্তাহার বানাবে বিজেপি। ২৫ ফেব্রুয়ারি কলকাতায় এসে নয়া কর্মসূচির সূচনা করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এই কর্মসূচির নাম 'লক্ষ্য সোনার বাংলা'।












Click it and Unblock the Notifications