পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির আজকের ঘোষিত প্রার্থী তালিকায় রাজীব, রবীন্দ্রনাথ থেকে যশ, পায়েল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ৬৩ জন প্রার্থী তালিকা: রাজীব, রবীন্দ্রনাথদের কেন্দ্র ঘোষিত

বিজেপি এদিন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকার ৬৩ জনের নাম ঘোষণা করেছে দিল্লি থেকে । এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক হেভিওয়েটের কেন্দ্র ঘোষণা করল বিজেপি। এদিন বিজেপির ঘোষিত প্রার্থী তালিকার মধ্যে একাধিক হেভিওয়েটের মধ্যে সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন ছিল। তেমনই লকেট চট্টোপাধ্যায় থেকে বাবুল সুপ্রিয়দের প্রার্থীপদ ঘিরে নানন জল্পনা সত্যি করল এদিনের বিজেপির তালিকা।

হেভিওয়েট প্রার্থী তালিকা

হেভিওয়েট প্রার্থী তালিকা

বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ি পেলেন আলিপুরদুয়ার,
রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুর, রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুর, স্বপন দাশগুপ্ত প্রার্থী হলেন তারকেশ্বর থেকে । নীশিথ প্রামাণিক দাঁড়াচ্ছেন দিনহাটা থেকে, বাবুল সুপ্রিয়ো পেলেন টালিগঞ্জ আসন, যশ দাশগুপ্ত চণ্ডিলতলা থেকে দাঁড়াচ্ছেন।

তারকা প্রার্থী কে কোথায়?

তারকা প্রার্থী কে কোথায়?

বিজেপির প্রার্থী তালিকায় পায়েল সরকার বেহালা পূর্ব কেন্দ্রে প্রার্থী হচ্ছেন। ইন্দ্রলীন খান পাচ্ছেন কসবা, তনুশ্রী চক্রবর্তী হাওড়ার শ্যামপুর থেকে লড়ছেন। চুঁচুড়া থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। এর আগে তিনি সেখানের সাংসদ ছিলেন। হাওড়া দক্ষিণ থেকে বিশিষ্ট সাংসবাদিক রন্তিদেব সেনগুপ্ত প্রার্থী। সোনারপুর দক্ষিণ থেকে অভিনেত্রী অঞ্জনা বসু প্রার্থী হচ্ছেন।

দেবশ্রী চৌধুরীর বক্তব্য

দেবশ্রী চৌধুরীর বক্তব্য

এদিন দিল্লির প্রেসকনফারেন্সে দেবশ্রী চৌধুরী বলেন, হতাশার থেকে বাংলা থেকে বার করিয়ে আনতে এমন প্রার্থী তালিকা তৈরি করেছে বিজেপি। দেবশ্রী চৌধুরী এদিন বাংলার অর্থনৈতিক পরিস্থিতি থেকে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখে জানান, সমাজের সর্বস্তরে নামী ব্যক্তিত্বদের বিজেপি প্রার্থী তালিকায় রেখেছে।

তৃণমূল থেকে ছেড়ে আসা হেভিওয়েটদের তালিকা

তৃণমূল থেকে ছেড়ে আসা হেভিওয়েটদের তালিকা

প্রসঙ্গত, আগের প্রকাশিত তালিকাতেই বিজেপি শুভেন্দুর মতো তৃণমূলত্যাগী হেভিয়েটকে মেগা ডুয়েলের এপিসেন্টার নন্দীগ্রামে প্রার্থী করেছে। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় ডোমজুর কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন বলে জানাল বিজেপি। সিঙ্গুর আসনে প্রার্থীপদ পেলেন সদ্য তৃণমূল ছেড়ে আসা রবীন্দ্রনাথ ভট্টাচার্য ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+