একুশের ভোটে শাহের নজরে পরিযায়ী শ্রমিক, কাকদ্বীপে রথ যাত্রার সূচনায় কোন সমীকরণে শান দিচ্ছে বিজেপি
একুশের ভোটে শাহের নজরে পরিযায়ী শ্রমিক, কাকদ্বীপে রথ যাত্রার সূচনায় কোন সমীকরণে শান দিচ্ছে বিজেপি
ফের রাজ্য সফরে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। এবার তাঁর সফরে রয়েছে একাধিক দলীয় কর্মসূচি। সেইসঙ্গে নজর রয়েছে পরিযায়ী শ্রমিক ইস্যুতেও। কাকদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনার দিনে পরিযায়ী শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন তিনি। তারসঙ্গে বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় দলীয় নেতাদের নিয়ে ক্লাস করবেন অমিত শাহ। বলা চলে একুশের ভোটের আগে দলীয় কর্মীদের হোমওয়ার্কের হিসেব নেবেন তিনি। একই সঙ্গে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে শেষ রণকৌশল নির্ধারণ করবেন তিনি।

ফের রাজ্য সফরে অমিত শাহ
১১ তারিখ রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। ভোটমুখী বাংলায় পূর্ব পরিকল্পনা মতোই এক মাসের মধ্যে দ্বিতীয়বার ফের রাজ্য সফরে আসছেন অমিত শাহ। মনে করা হচ্ছে একুশের ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজ্যে দলীয় নেতাদের ক্লাস নিতেই তাঁর এই বিশেষ সফর। তবে কাকদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনাও রয়েছে তাঁর কর্মসূচিতে।

অমিতের 'ক্লাস'
বৃহস্পতিবার রাজ্য সফরে এসেই কলকাতার একটি হোটেলে দলীয় নেতাদের ক্লাস নেবেন অমিত শাহ। সেখানে বিজেপি নেতাদের একুশের ভোটের হোমওয়ার্কের রিপোর্ট নেবেন তিনি। সূ্ত্রের খবর তিনি একুশের ভোটের রণকৌশল নির্ধারণে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করবেন তিনি। ভোটের িনর্ঘণ্ট ঘোষণার আগে শেষবার একুশের ভোটের রণকৌশল দলীয় নেতাদের নিয়ে ঝালিয়ে নিতেই এই বিশেষ ক্লাস বলে মনে করা হচ্ছে।

পরিযায়ী শ্রমিক টার্গে
এবার রাজ্য সফরে এসে অমিত শাহ টার্গেট করেছেন পরিযায়ী শ্রমিকদের। কাকদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনা করে পরিযায়ী শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন তিনি। পরিযায়ী শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজনেও রয়েছে একুশের ভোেটর প্ল্যানিং। করোনা লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্য বারবার মোদী সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিরোধীরা। রাজ্যে পরিযায়ী শ্রমিকের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে বিরোধীদের মুখ বন্ধ করার কৌশল নিয়েছে বিজেপি।

উদ্বাস্তু ভোট টার্গেট
উদ্বাস্তু ভোট টার্গেট করে আগেই মতুয়ােদর সভায় সিএএ নিয়ে বার্তা দিয়েছেন অমিত শাহ। তিনি এক প্রকার ভোট প্রতিশ্রুতি দিয়েই জানিয়েছিলেন ভ্যাকসিবন পর্ব মিটলেই বাংলায় সিএএ কার্যকর করবে বিজেপি। গোটা দেশে নাগরিকত্ব আইন কার্যকর করার জন্য জুলাই মাস পর্যন্ত সময় পেয়েছে বিজেপি। মূলত চার রাজ্যের বিধানসভা ভোটকে মাথায় রেখেই মিলেছে রাজ্যসভার এই বাড়তি সময়ের অনুমোদন।












Click it and Unblock the Notifications