সায়নীদের পাল্টা পায়েল! তৃণমূলকে জবাবি 'গোল' দিয়ে বিজেপির ঘরে ফের 'স্টার' যোগদান

bjp, dilip ghosh, west bengal, west bengal aseembly election, বিজেপি, দিলীপ ঘোষ, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১

গতকালই হুগলির জনসভায় তৃণমূলে যোগদেন টলিউডের একাধিক তারকা। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপিতে যোগ দিনে অভিনেত্রী পায়েল সরকার। এদিন জেপি নাড্ডার উপস্থিতিতে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নেন পায়েল।

মমতার সভায় সায়নীদের যোগ

মমতার সভায় সায়নীদের যোগ

এর আগে, গতকাল হুগলির সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পাতাকা তুলে নেন অভিনেত্রী সায়নী ঘোষ থেকে পরিচালক রাজ চক্রবর্তীরা। তৃণমূলে যোগ দেন কাঞ্চন মল্লিক থেকে মানালিরা। অনেকেই যোগ দিয়ে রুদ্রনীলের বিরুদ্ধে নাম না করে তোপ দাগেন। তবে গতকাল হুগলির সভায় সায়নীর তৃণমূলে যোগদান ঘিরে রীতিমতো তোলপাড় আলোচনা হয়েছে টলিউডের অন্দরে।

 রাত পোহাতেই বিজেপিতে পায়েল

রাত পোহাতেই বিজেপিতে পায়েল

এদিকে, ২৪ ফেব্রুয়ারি বিজেপিকে যে 'চ্যালেঞ্জ' এর গোল তৃণমূল দিয়েছিল, তা ২৪ ঘণ্টার মধ্যে শোধ করে দিলেন দিলীপ ঘোষরা। একটা সময়ে শোনা যাচ্ছিল কানা ঘুষো যে সম্ভবত সায়নী বিজেপির দিকে আসতে পারেন। তবে পরে তিনি নিজেই সেই তত্ত্ব খারিজ করেন। এরপর হুগলির সভায় সায়নীর তৃণমূলে যোগের ২৪ ঘণ্টা পর বিজেপিতে এলেন অভিনেত্রী পায়েল সরকার।

' স্টার ওয়ার্স'

' স্টার ওয়ার্স'

কার্যত বিজেপি বনাম তৃণমূলের যুদ্ধে টলিউড ভোটের আগে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে। সমাজের ক্রীড়া থেকে বিভিন্ন মহলের তারকাদের শিবির বদলের মধ্যেই টলিউড তারকাদের দলবদল বা রাজনীতিতে যোগদান নজর কাড়ছে। এরই মধ্যে নতুন নাম পায়েল সরকার। তবে বিজেপিতে যোগদানকারীদের নামের তালিকায় এখনও পর্যন্ত অন্যতম বড় চমক যশ।

বিজেপিতে যাদবপুরের প্রাক্তন ছাত্রী

বিজেপিতে যাদবপুরের প্রাক্তন ছাত্রী

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী পায়েল সরকার। পরবর্তীকালে তিনি বাংলা ছবিতে অভিনয়ের সূত্রে পা রাখেন। এককালে দেবের সঙ্গে বাংলা ছবিতে পা রাখতে দেখা যায় পায়েলকে। ২০২১ সালে দাঁড়িয়ে তাঁর প্রাক্তন সহ অভিনেতা দেব যখন তৃণমূল সাংসদ তখন আজ পায়েল যোগ দিলেন বিজেপিতে। এর আগে যশের বিজেপি যোগের পর তাঁকে শুভেচ্ছা জানান দেব। এরপর পায়েলের ক্ষেত্রে দেবের কোনও টুইট আসে কি না, তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+