Weather Update: ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে! দক্ষিণবঙ্গেও কবে থেকে আবহাওয়ার পরিবর্তন, একনজরে পূর্বাভাস

উত্তরবঙ্গের (North bengal) কয়েকটি জেলায় এদিনও ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সময় দক্ষিণবঙ্গে (South Bengal)ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ১ জুলাই থেকে দক্ষিণবঙ্

উত্তরবঙ্গের (North bengal) কয়েকটি জেলায় এদিনও ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সময় দক্ষিণবঙ্গে (South Bengal)ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ১ জুলাই থেকে দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া (Weather) দফতরের। এছাড়া রাতের তাপমাত্রারও সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তরদিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহে হতে পারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও
বজ্র বিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০-এর পর থেকে উত্তরবঙ্গের ভারী বৃষ্টি কমবে। গত কয়েকগিনের মতো এদিনও উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাওবজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে বৃষ্টির সম্ভাবনা। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই শুক্রবার সকালের মধ্যে আপাতত কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনওপরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

কলকাতায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা

কলকাতায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা

কলকাতা ও আশপাশের এলাকার এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৮৮%।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৬.৯ (২৬.৬)
বহরমপুর ২৬.৪ (২৫.৮)
বাঁকুড়া ২৬.১ (২৫.৯)
বর্ধমান ২৫ (২৫ )
কোচবিহার ২৫.২ (২৪.৬)
দার্জিলিং ১৫.৮ (১৬.২)
দিঘা ২৬.৮ (২৮.৫)
কলকাতা ২৮ (২৭.৭)
দমদম ২৭.৬ (২৭.৬)
কৃষ্ণনগর
মালদহ ২৭.২ (২৭.৬ )
মেদিনীপুর ২৭.১ (২৭)
শিলিগুড়ি ২৪.২ (২৪.৩)
শ্রীনিকেতন ২৬ (২৬.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+