Weather Update: বাংলার আবহাওয়ায় বড় বদল! আগামী পাঁচদিনে কেমন থাকতে চলেছে উত্তর-দক্ষিণবঙ্গ
Weather Update: ধীরে ধীরে উত্তরবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে বুধবারের পরে বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গ জুড়েই অস্বস্তির আবহাওয়া। বুধবার বর্ধমান, পানাগড় ও ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি কিংবা তার থেকে বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেথা আসানসোল বাগাটির ওপর দিয়ে গিয়ে দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। ওড়িশার ওপরে থাকা সিস্টেম থেকে বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে কিনা তা নিয়ে এখনও কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।

- উত্তরবঙ্গে আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিনের বাকি সময়ে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময়ে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার সবকটি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর মধ্যে আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিজনিত পরিস্থিতির উন্নতি হবে বলে এদিন জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফেষ। রবিবার শুধুমাত্র দার্জিলিং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
- দক্ষিণবঙ্গ আগামী সাত দিন
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (Weather Update) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিনের বাকি সময়ে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শুক্রবার একই পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আপাতত আগামী পাঁচ দিন কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কলকাতার আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Update) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘল আকাশ। হাল্কা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে বিকেল কিংবা সন্ধের দিকে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৪) | ২৫.৯ (২৬.৯) |
| বহরমপুর | (৩৬) | ২৬.৮ (২৭.২) |
| বাঁকুড়া | (৩৫.৮) | ২৭ (২৬.১) |
| বর্ধমান | (৩৭) | ২৬.৪ (২৬) |
| কোচবিহার | (৩০.২) | ২৫.৯ (২৬.১) |
| দার্জিলিং | (২০) | ১৭.২ ( ১৬.৮) |
| কালিম্পং | (২৩) | ২০.৫ (২১) |
| দিঘা | (৩৫.৪) | ২৮.৩ (২৭.৭) |
| কলকাতা | (৩৪.৯) | ২৯.২ ( ২৮.৮) |
| দমদম | (৩৬.২) | ২৮.৬ (২৮.৬) |
| কৃষ্ণনগর | (৩৪.৮) | ২৭.৬ |
| মালদহ | (৩৫.৪) | ২৭.৬ (২৮.১) |
| মেদিনীপুর | (৩৬.৪) | ২৮.৩ (২৭.৭) |
| পুরুলিয়া | (৩৫.৭) | ২৪.১ (২৪.৫) |
| পানাগড় | (৩৭.৬) | ২৮.৯ (২৮.৭) |
| শ্রীনিকেতন | (৩৫.৬) | ২৬.৮ (২৬.২) |












Click it and Unblock the Notifications