সাগরে নিম্নচাপের প্রভাবে আজও ৬ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের তিনটি জেলায় রাতেও বৃষ্টি। কখনও সখনও মেঘের আনাগোনা থাকলেও সকাল থেকে আকাশ পরিষ্কার। রয়েছে অধিক জলীয় বাষ্পজনিত অস্বস্তির পরিস্থিতি। এদিনও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাও

দক্ষিণবঙ্গের তিনটি জেলায় রাতেও বৃষ্টি। কখনও সখনও মেঘের আনাগোনা থাকলেও সকাল থেকে আকাশ পরিষ্কার। রয়েছে অধিক জলীয় বাষ্পজনিত অস্বস্তির পরিস্থিতি। এদিনও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের (weather office)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও সবকটি জেলাতেই কোথাও কোথাও বর্ষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতেও। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ জনিত কারণে সমুদ্র উত্তাল। সেই কারণে মৎস্যজীবীদের এদিন পর্যন্ত সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৫.১ (২৬.৪)
বালুরঘাট ২৬.৮ (২৬.৬)
বাঁকুড়া ২৫.১ (২৬.৬)
ব্যারাকপুর ২৫ (২৭.৮)
বহরমপুর ২৫ (২৫.৬)
বর্ধমান ২৩.৮ (২৪)
ক্যানিং ২৫.৪ (২৬.৬)
কোচবিহার ২৪.৯ (২৬.৩)
দার্জিলিং ১৫.৪ (১৫.৮)
দিঘা ২৫.৮ (২৭.১)
কলকাতা ২৫.৮ (২৮)
মালদহ ২৭.১ (২৯.২)
পানাগড় ২৬.৭ (২৬.৮)
পুরুলিয়া ২৫.১ (২৬.১)
শিলিগুড়ি ২৪.১ (২৬.৫)
শ্রীনিকেতন ২৬.২ (২৫.৬)

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ উপকূল অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশার ওপরে অবস্থান করছে। সঙ্গে ঘূর্ণাবর্তও রয়েছে। নিম্নচাপটি আগামী ৪-৫ দিনের মধ্যে পশ্চিম-উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে অবস্থান করছে। যা বিকানের, কোটা, ভোপাল, গণ্ডিয়া হয়ে নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+