মুষল ধারে বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলার একাংশ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
ওড়িশা উপকূলে ক্রমেই ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ। এদিকে, তার জেরে বাংলার বিভিন্ন জায়গায় আর্দ্রতাজনিত অস্বস্তি একটানা রয়েছে। এমন এক পরিস্থিতিতে বাংলার বৃষ্টিচিত্র নিয়ে কোন কোন তথ্য উঠে আসছে দেখে নেওয়া যাক।

নিম্নচাপের জেরে বৃষ্টিপাত
সাগরে গভীর নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণাংশে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। মেঘ আর রোদের খেলায় এরই মাঝে কোথাও কোথাও ভ্যাপসা গরম বর্তমান। তবে সকালের দিকে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মূলত , উত্তরবঙ্গের থেকে দক্ষিণ বঙ্গেই বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।

কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা
বাংলার একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে মুষল ধারে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছএ। এদিকে, ওড়িশা উপকূলে নিম্নচাপের জেরে সেরাজ্যে বৃষ্টির পরিমা বাড়লেও, কলকাতা ও শহরতলীতে সেভাবে ভারী বৃষ্টি হবে না।

সতর্কতা জারি হয়েছে
নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হতে পারে বলে আশঙ্কা। তাই মৎসজীবীদের উদ্দেশে জারি করা হয়েছে সতর্কবার্তা। ওড়িশা উপকবলে যাওয়ার হাত থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে।

তাপমাত্রা আজ
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে রয়েছে। বাংলার দক্ষিণে এদিন বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।












Click it and Unblock the Notifications