প্রাকবর্ষার বৃষ্টিতেও মিলবে না রেহাই, আরও বাড়বে তাপমাত্রা! একনজরে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (rain) হওয়ার সম্ভাবনা বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন
আগামী ২৪ ঘন্টায় জন্য কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (rain) হওয়ার সম্ভাবনা বেশি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকে বৃষ্টি বিভিন্ন জেলায়
এদিন সকাল থেকেই বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় হাল্কা বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে এটা প্রাক বর্ষার বৃষ্টি।

উত্তরবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও আগামী দিন দুয়েক দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে তার পরে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৩.৫
বালুরঘাট ২৫.৮
বাঁকুড়া ২৩.৫
ব্যারাকপুর ২৫
বহরমপুর ২৬
বর্ধমান ২৪.৪
ক্যানিং ২৬.২
কোচবিহার ২৫.৩
দার্জিলিং ১২.৫
দিঘা ২৬.৩
কলকাতা ২৫.৫
মালদহ ২৫.১
পানাগড় ২৫.৪
পুরুলিয়া ২৫.১
শিলিগুড়ি ২৫
শ্রীনিকেতন ২৪.৭












Click it and Unblock the Notifications