তাপপ্রবাহের সতর্কতার মধ্যেও স্বস্তির বার্তা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

এদিন বিকেলে গরম থেকে স্বস্তি মিলতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবারের পাশাপাশি মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে এদিন সকালে র

এদিন বিকেলে গরম থেকে স্বস্তি মিলতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবারের পাশাপাশি মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে এদিন সকালে রাজ্যের বিভিন্ন শহরের ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। রবিবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে তা বেড়ে হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত

পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তের রূপে আফগানিস্তানের ওপরে অবস্থান করছে। এছাড়াও পূর্ব রাজস্থান এবং সংলগ্ন এলাকার ওপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন এলাকার ওপরে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পয়লা এপ্রিল নাগাদ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ের ওপর আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে অসম, মেঘালয়ে। এছাড়াও ১ এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশে।

তাপপ্রবাহের সতর্কবার্তা

তাপপ্রবাহের সতর্কবার্তা

বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গাগুলির মধ্যে রয়েছে, পশ্চিম রাজস্থান, সৌরাষ্ট্র এবং কচ্ছ। এছাড়া ৩০ মার্চ থেকে পয়লা এপ্রিলের মধ্যে ধুলো ঝড় হতে পারে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ৪৮ ঘন্টাতেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আগামী দুদিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ার সঙ্গে কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে ১ ও ২ এপ্রিল নাগাদ তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়া আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে ৩০ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে ২৯ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন তাঁদেরকে ২৯ মার্চ বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৩.৭ (২১.৩)
বালুরঘাট ১৮.৮ (১৮.৮)
বাঁকুড়া ২৩.৯ (২২.৪)
ব্যারাকপুর ২৫ (২৪.৪)
বহরমপুর ২০.৪ (২০)
বর্ধমান ২৪.৪ (২৫)
ক্যানিং ২৫.৮ (২৪.৫)
কোচবিহার ১৭.৬ (১৬.৬)
দার্জিলিং ১১.২ (১১)
দিঘা ২৬.৫ (২৪.৮)
কলকাতা ২৫.৮ (২৫.১)
মালদহ ২৩.৬ (২৩.৩)
পানাগড় ২৫.২ ( ১৯.৫)
পুরুলিয়া ২০.৫ (২০.৫)
শিলিগুড়ি ২৬.৫ (২৬.১)
শ্রীনিকেতন ২৩.৬ (২০.৪)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+