কেমন থাকবে রাজ্যের প্রথম দফার নির্বাচনের দিনের আবহাওয়া, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের পূর্বাভাস
কেমন থাকবে রাজ্যের প্রথম দফার নির্বাচনের দিনের আবহাওয়া, একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের হাওয়া অফিসের পূর্বাভাস
কলকাতা-সহ সারা রাজ্যে চলেছে তীব্র দহন। এর মধ্যেই চলেছে ভোটের প্রচার। আগামী শনিবার রাজ্যে প্রথম দফার ভোট। সেই দিন আবহাওয়ার (weather) সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পরবর্তী সময়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন বুধবারের থেকে ন্যূনতম তাপমাত্রা (temperature) কমেছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার তা কমে হয়েছে ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পেয়েছে। এই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

ফের হানা দিতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা
২৮ মার্চ নাগাদ একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ফের হানা দিতে চলেছে। যার জেরে বৃষ্টিপাতের পাশাপাশি তুষার পাত হতে পারে হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ডে। বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি হতে পারে জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাততিস্তান, মুজফফরাবাদে। উত্তর পূর্ব ভারতে ২৯ মার্চ থেকে ১ এপ্রিলের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরের দুদিন শুকনো থাকলেও সোমবার নাগাদ দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আর পরেরদিন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া আগামী ৫ দিন, দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও সোমবার এবং মঙ্গলবার নাগাদ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায়। অন্যদিকে মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়ায়। এছাড়া আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২২.৩ ( ২৬ )
বালুরঘাট ১৭.২ ( ২১.২ )
বাঁকুড়া ২৩.৯ (২৬)
ব্যারাকপুর ২২.৬ (২৩)
বহরমপুর ২০.২ (১৭.৬)
বর্ধমান ২৪.৮ (২৪.৬)
ক্যানিং ২৪.৬ (২৪.৬)
কোচবিহার ২০.১ ( ২১.২)
দার্জিলিং ১০.৪ (১১.৮)
দিঘা ২৩.৩ (২৫.৫)
কলকাতা ২৫.৫ (২৬.৬)
মালদহ ২৩.৯ (২৬.৪)
পানাগড় ২০.৮ (২৫.৮)
পুরুলিয়া ২১.১ ( ২৩.৩)
শিলিগুড়ি ১৬.৯ (২১.২)
শ্রীনিকেতন ২০.২ (২৩.৪)












Click it and Unblock the Notifications