২৫ শে ডিসেম্বরের পর থেকেই কি বঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা! উত্তর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একনজরে
জাঁকিয়ে ঠান্ডা , আর তার মাঝে শীতের আবহে জমিয়ে কেক খাওয়া, বড় দিনের এই চেনা মেজাজ এবারের কলকাতায় ধরা দেবে কি না, তা নিয়ে জল্পনা ছিল। তবে ২৫ ডিসেম্বরের আগে থেকেই যেভাবে তাপমাত্রার পারদ চড়েছে রাজ্যে তাতে, কেক খাওয়ার মজা থাকলেও, চেনা শীত থাকছে না।

উত্তরবঙ্গের আবহাওয়া
রাতের তাপমাত্রা ক্রমাগত বাড়তে শুরু করে দিয়েছে উত্তরবঙ্গে। কয়েকদিন আগেই যেখানে , দার্জিলিং এর তাপমাত্রা ৪.৪ ডিগ্রি ছিল, সেখানে এখন রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি রয়েছে। এদিকে, কোচবিহার , জলপাইগুড়িতে রাতের তাপমাত্রা উঠতে শুরু করেছে। শীতের দাপট যে কমছে খানিকটা তার আভাস এই তাপমাত্রার পারদের উর্ধ্বমুখী হওয়া।

বড়দিনের আবহাওয়ার খবর
উত্তর পশ্চিম ভারতের আবহাওয়াতেই লুকিয়ে রয়েছে বাংলার তাপমাত্রার ওঠা নামা। জানা যাচ্ছে আপাতত শীতের দাপট রাজ্যে খানিকটা কমেছে। মূলত, উত্তরে হাওয়া বহু কনকনে ঠান্ডা এলাদা দিয়ে বয়ে আসার ফলে শুকনো হয়ে বাংলায় এসে শীতল হয়। এদিকে উত্তর পশ্চিম ভারতে ঠান্ডা কমলে , বাংলায় ঠান্ডা কমে।

বড়দিন পার করেই জাঁকিয়ে শীত!
জানা যাচ্ছে, বড় দিনে সেভাবে ঠান্ডা না পড়লেও, বড়দিন পার করে ব্যাপক ঠান্ডা পড়বে। গত বছরেও বর্ষপূর্তীর রাতে বাংলায় জাঁকিয়ে শীত পড়েছিল। এবছরেও সেই ট্রেন্ড বাংলার বুকে দেখা যেতে পারে বলে খবর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ১৩.২
বালুরঘাট ১০.৬
বাঁকুড়া ১২.২
ব্যারাকপুর ১২.৪
বহরমপুর ১০.৪
বর্ধমান ১০.৪
দার্জিলিং ৪.৪
দীঘা ১২.৪
মালদা ১৫.২
পুরুলিয়া ১১.১
শ্রীনিকেতন ১১.২

কলকাতায় তাপমাত্রা
কলকাতায় এদিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে,১৪.৬ ডিগ্রি হল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা। যা গতকালের তুলনায় একটু কম হলেও, বড় দিন এবার উষ্ণই!












Click it and Unblock the Notifications