বজ্র-ঝড়ের পূর্বাভাসে আবহাওয়া দফতরের হলুদ সতর্কতা! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

সকাল থেকেই কুয়াশার দাপট। তবে তার মধ্যেই কলকাতার তাপমাত্রা আরও নামল (winter) । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে তাপমাত্রা কমলেও, সোমবার ও মঙ্গলবার নাগাদ তাপমাত্রা ফের বাড়তে পারে বলে প

সকাল থেকেই কুয়াশার দাপট। তবে তার মধ্যেই কলকাতার তাপমাত্রা আরও নামল (winter) । এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহের শেষে তাপমাত্রা কমলেও, সোমবার ও মঙ্গলবার নাগাদ তাপমাত্রা ফের বাড়তে পারে বলে পূর্বাভাস (weather) দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দিল্লিতে ঘন কুয়াশা, পাহাড়ে তুষারপাত

দিল্লিতে ঘন কুয়াশা, পাহাড়ে তুষারপাত

প্রজাতন্ত্র দিবস পর্যন্ত দিল্লিতে ঘন কুয়াশা থাকবে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার কারণে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরখণ্ডে প্রবল তুষারপাতের সম্ভাবনা। হিমাচল প্রদেশে তুষারপাতের পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সিমলার আবহাওয়া অফিস বজ্র-ঝড়ের সম্ভাবনার কথা জানিয়ে হলুদ সতর্কতা দারি করেছে।

অন্যদিকে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে থাকা ঘূর্ণাবর্তের সঙ্গে সেটি মিশে গিয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এরপর থেকে আগামী ৩ থেকে ৪ দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যার জেরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের ৩ থেকে ৪ দিনে তাপমাত্রা তিন থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৯.৯
বালুরঘাট ১০.৮
বাঁকুড়া ১২.২
ব্যারাকপুর ১১
বহরমপুর ১০.২
বর্ধমান ১১
ক্যানিং ১৩.৪
কোচবিহার ৯
দার্জিলিং ৪.৪
দিঘা ১৩.৮
কলকাতা ১৪.১
মালদহ ১১.১
পানাগড় ১২.৪
পুরুলিয়া ৯.১
শিলিগুড়ি ৯.৩
শ্রীনিকেতন ১২


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+