উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট! জাঁকিয়ে শীত কতদিন, একনজরে আবহাওয়ার রিপোর্ট
উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে শীতের দাপট! জাঁকিয়ে শীত কতদিন, একনজরে আবহাওয়ার রিপোর্ট
এদিন ন্যূনতম তাপমাত্রা (weather) বাড়লেও রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত। মঙ্গলবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আর বুধবার ন্যূনতম তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বড়দিন পর্যন্ত জাঁকিয়ে শীত আর শীতের দাপট চলতে থাকবে বছরের শেষ পর্যন্ত।

কনকনে ঠাণ্ডার কবলে উত্তর ভারত
কনকনে ঠাণ্ডার কবলে উত্তর ভারত। উত্তরাখণ্ডের যোশীমঠের তাপমাত্রা নেমেছে মাইনাস নয় ডিগ্রিতে। অন্যদিকে ১৪ দিন পরে খুলে দেওয়া হয়েছে শ্রীনগর-লাদাখ জাতীয় সড়ক।
শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে ওড়িশা ও বিহারের মতো কোনও কোনও জায়গায়। এছাড়াও বিহারের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। তবে আবহাওয়া মোটামুটি শুকনো ছিল। ওড়িশা ও বিহারের কোনও কোনও জায়গায় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। ঝাড়খণ্ডের অনেক জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। তবে স্বাভাবিক থেকে স্বাভাবিকের থেকে কম ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের খুব কম জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল।

উত্তরবঙ্গের আবহাওয়া
বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে আগামী দুই দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দুদিন মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এছাড়াও আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু থেকে তিন ডিগ্রি কমে যেতে পারে বলে জানানো হয়েছে। তবে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির কোনও বার্তা দেওয়া হয়নি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১১.৪ (১০ )
বালুরঘাট ১০.৮ (১০.৮)
বাঁকুড়া ১১.৫ ( ১০.৩ )
ব্যারাকপুর ১১.৩ (১১)
বহরমপুর ১০ (৯.২)
বর্ধমান ১১.৮ (১০.৩ )
ক্যানিং ১২ (১১.৪ )
কোচবিহার ৭.৬ (৭.৯ )
দার্জিলিং ৪.৪ ( ৫.৪)
দিঘা ১১.৫ (১০.৮)
কলকাতা ১৩.৫ (১২.৫ )
মালদহ ১২.৯ (১২.৫)
পানাগড় ৯ (৯ )
পুরুলিয়া ৯ (৭ )
শিলিগুড়ি ৮ (৭.৬)
শ্রীনিকেতন ১০.৬ ( ১০)












Click it and Unblock the Notifications