বৃষ্টি এখনই ছাড়ছে না বাংলাকে! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

ঘূর্ণিঝড় গতি (Cyclone Gati) র দাপট অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা সহ দক্ষিণের একাধিক রাজ্যে দেখা গেলেও, বাংলা তা থেকে মুক্তি পেয়েছে। তবে এখনই পশ্চিমবঙ্গকে (West Bengal)ছেড়ে যাচ্ছে না বৃষ্টির (Rain) দাপট। দুর্গাপুজোর আগেও একইভাবে মন খারাপের মেঘলা আকাশের সঙ্গে ভ্যাপসা গরম থেকেই যাচ্ছে! একনজরে দেখে নেওয়া যাক রাজ্যের আবহাওয়ার (Weather) পরিস্থিতি।

 ঘূর্ণিঝড় 'গতি' সংবাদ

ঘূর্ণিঝড় 'গতি' সংবাদ

ঘূর্ণিঝড় গতির দাপটে তেলাঙ্গানা সহ অন্ধ্রপ্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে খবর। এছাড়াও এর প্রভাব মহারাষ্ট্র, কেরল, ওড়িশা, কর্ণাটক, ছত্তিশগড়ে দেখা যাবে। তেলাঙ্গায় মুষলধারে বৃষ্টির জেরে ইতিমদ্যেই বাড়ি ধসে মৃত্যু হয়েছে ৯ জনের। আবহাওয়া দফতরের থেকে জারি করা হয়েছে সতর্কতা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে সেভাবে আজ ভারীবৃষ্টির পূর্বাভাস নেই। মুষলধারে বৃষ্টির দাপট না থাকলেও, ভ্যাপসা গরম থেকে এখনই মানুষ রেহাই পাচ্ছেন না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকায় এমন ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। সকালের দিকে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বহু জায়গাতেই রোদ ঝলমলে আকাশ দেখা যাবে। অনেক এলাকাতেই শুকনো আবহাওয়া থাকবে।

তাপমাত্রা আজ

তাপমাত্রা আজ

এদিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে গোটা দিন ঘোরাফেরা করবে। বহু জায়গায় রাতের দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে। তবে ভ্যাপসা গরম একইভাবে বজায় থাকবে। এদিকে, পুজোর আগে সেভাবে বড় কোনও নিম্নচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে বৃষ্টিঅসুরের তাণ্ডব পুজোর আগের সপ্তাহে থেকে যাচ্ছে বলেই আশঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+