ভিলেন ঘূর্ণাবর্ত, উধাও শীত! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন বার্তা

এদিন ভোরের দিক থেকে উধাও শীত (winter)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে শুরু করেছে। সঙ্গে ঘামও দিচ্ছে। রাজ্যের (west bengal) প্রায় সবকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বেড়েছে। আবহ

এদিন ভোরের দিক থেকে উধাও শীত (winter)। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে শুরু করেছে। সঙ্গে ঘামও দিচ্ছে। রাজ্যের (west bengal) প্রায় সবকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা (temperature) বেড়েছে। আবহাওয়া দফতরের (weather) পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা এরকম থাকলেও, বুধবার থেকে তাপমাত্রার পরিবর্তন হতে পারে।

 শীত উধাও

শীত উধাও

রবিবারও রাজ্যের অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। কিন্তু রাত পোহাতেই অন্য চিত্র। বেড়ে গিয়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্তই ভিলেন হিসেবে দেখা দিয়েছে। অন্যদিকে অপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ভারত মহাসাগর এবং আন্দামান সাগরে। যার ফলে আগামী ২৪ ঘন্টায় আন্দামান নিকোবরে বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

সোমবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

একইভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্রাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৭ (১৫.২)
বালুরঘাট ১৫ (১৫.৬)
বাঁকুড়া ১৭.২ (১৬.২)
ব্যারাকপুর ১৭.২ (১৬)
বহরমপুর ২০ (২০.৪)
বর্ধমান ১৭.৬ (১৭.৮)
ক্যানিং ১৭.৪ (১৭.৪)
কোচবিহার ১৪.১ (১৪.৬)
দার্জিলিং ১০.২ (৯)
দিঘা ১৬.৯ (১৬.৮)
কলকাতা ১৮.৫ (১৮.৩)
মালদহ ১৯.৩ (১৯.৩)
পুরুলিয়া ১৪ (১৪)
শিলিগুড়ি ১২.৮
শ্রীনিকেতন ১৬.৫ (১৫.৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+