পারা পতন অব্যাহত, কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম! কোন পরিস্থিতি সারা বাংলায়

হেমন্তেই শীতের (winter) পরশ। বাংলা (west bengal) জুড়েই পারা পতন অব্যাহত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। মাঝে মধ্যে উত্তরে

হেমন্তেই শীতের (winter) পরশ। বাংলা (west bengal) জুড়েই পারা পতন অব্যাহত। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। মাঝে মধ্যে উত্তরে হাওয়াও দিচ্ছে। আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রা আরও নামবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

শীতের শুরুতেও বৃষ্টিপাত

শীতের শুরুতেও বৃষ্টিপাত

শীতের শুরুতেও ওড়িশা এবং আন্দামানের দু-একটি জায়গায় বৃষ্টি পাত হয়েছে। তবে এইসব জায়গার বাকি এলাকার আবহাওয়া শুকনো। সর্বনিম্ন তাপমাত্রায় পতন হয়েছে। বিহার ছাড়াও গাঙ্গের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে নিচে। এছাড়াও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে রয়েছে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, এবারের ঠাণ্ডা শুধু জাঁকিয়ে পড়বে না, তা অনেকটাই দীর্ঘায়িত হবে। সেই পূর্বাভাস কাজ করতে শুরু করেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

শুক্রবার রাতে দেওয়া আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। আগামী ৩ থেকে ৪ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী তিন থেকে চার দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর থেকে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৬.৭
বালুরঘাট ১৫.৮
বাঁকুড়া ১৬.৮
ব্যারাকপুর ১৬.২
বর্ধমান ১৭.৮
ক্যানিং ১৭.৬
কোচবিহার ১৫.১
দার্জিলিং ৮.৮
দিঘা ১৮.৩
কলকাতা ১৯.১
মালদহ ১৮.৩
পুরুলিয়া ১৫
শিলিগুড়ি ১৪.৭
শ্রীনিকেতন ১৫.৬

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+