দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার আর কোন সতর্কতা

দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার আর কোন সতর্কতা

সকাল থেকে আকাশ পরিষ্কার (weather)। অনেক জায়গাতেই রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে আগামী দুই থেকে চার দিনের মধ্যে রাতের তাপমাত্রা দুই থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত

বঙ্গোপসাগরে একের পর এক ঘূর্ণাবর্ত

দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্ত বাংলাদেশের ওপর অবস্থান করছে। অন্যদিকে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিমি ওপর পর্যন্ত অবস্থান করছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিনে পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। আগামী ২ থেকে ৪ দিনের মধ্যে এলাকার রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও রকমের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ২ থেকে ৪ দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.৩
বালুরঘাট ১৬.২
বাঁকুড়া ১৮.৭
ব্যারাকপুর ২১
বহরমপুর ২১.৮
বর্ধমান ২১
ক্যানিং ২২
কোচবিহার ১৯.৫
দার্জিলিং ১১.২
দিঘা ২০.৫
কলকাতা ২২.৪
মালদহ ২০.৭
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ১৯
শ্রীনিকেতন ১৬.৮

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+