সাগরে ফের নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

সাগরে ফের নিম্নচাপ! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্টে কোন সতর্কবার্তা

সকাল থেকে রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার। সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন তাপমাত্রার সেরকম কোনও হেরফের হয়নি। তবে বেলা বাড়তে ঘর্মাক্ত হতে হয়েছে সাধারণ মানুষকে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের আগে তাপমাত্রা নামার কোনও সম্ভাবনা নেই।

নিম্নচাপের অবস্থান

নিম্নচাপের অবস্থান

আন্দামান নিকোবরের অনেক জায়গাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আর রাজ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং জলপাইগুড়ি জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে। বাকি জায়গার আবহাওয়া শুকনো।
রবিবার উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের থাকা নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত সোমবার বাংলাদেশ সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ২.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অফর একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস আনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারেরও একই আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার হাল্কা বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারে দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২০.৮
বালুরঘাট ২১.৪
বাঁকুড়া ২১.৬
বহরমপুর ২২.২
বর্ধমান ২৪
ক্যানিং ২৫.৪
কোচবিহার ২০.৬
দার্জিলিং ১২
দিঘা ২৪.১
কলকাতা ২৪.৯
মালদহ ২৫.৮
পুরুলিয়া ১৭
শিলিগুড়ি ২২.১
শ্রীনিকেতন ২১.৯

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+