কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সব বৃষ্টি! বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। বর্ষা সক্রিয় থাকার কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। বর্ষা সক্রিয় থাকার কারণেই এই পরিস্থিতি বলে জানানো হয়েছে। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবারেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। একইসঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

সক্রিয় মৌসুমী বায়ু
এই মুহুর্তে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বজ্রপাতের সম্ভাবনা তেমন নেই, দক্ষিণবঙ্গে যা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৩ ও ৪ জুলাই উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ৩ জুলাই নাগাদ পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৪.৫
বালুরঘাট ২৯.৮
বাঁকুড়া ২৬
ব্যারাকপুর ২৬.৭
বর্ধমান ২৭
ক্যানিং ২৭.৬
কোচবিহার ২৫.৭
দার্জিলিং ১৬
ডায়মন্ডহারবার ২৬.৭
দিঘা ২৮
কলকাতা ২৭.২
মালদহ ২৭.১
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৫.৪
শ্রীনিকেতন ২৬.২












Click it and Unblock the Notifications