প্রবল বর্ষণ থেকে মুক্তি নেই উত্তরবঙ্গের, দক্ষিণ কবে ভিজবে! আবহাওয়ার খবর একনজরে

অঝোর বর্ষণ থেকে আপাতত রেহাই পাচ্ছে না উত্তরবঙ্গ। ক্রমেই উত্তরের একাধিক জেলা ঘিরে সতর্কতা জারি করে চলেছে প্রশাসন। একদিকে করোনার মারণ থাবা, অন্যদিকে প্রবল বর্ষণে দুর্যোগ পরিস্থিতি, সবমিলিয়ে প্রবল সমস্যায় রাজ্য প্রশাসন। এমন অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে কী কী তথ্য উঠে আসতে শুরু করল , দেখে নেওয়া যাক।

হলুদ সতর্কতা

হলুদ সতর্কতা

রাজ্যের উত্তরাংশে বর্ষণের পরিস্থিতি ঘিরে ক্রমেই বাড়ছে উদ্বেগ। একদিকে বহু জায়গায় প্লাবন দেখা গিয়েছে, অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে প্রবল বর্ষণ এখনই কমবে না। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার সহ একাধিক জেলায় বৃষ্টি আগামী দিনে প্রবল আকার নেবে। এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

 বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনই প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায়। এছাড়াও মালদা, ও দুই দিনাজপুরেও বৃষ্টি পাত ভারী থেকে অতিভারী হওয়া কথা। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এ ভারী বৃষ্টি হওয়ার কথা রয়েছে।

 দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি

দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি

এদিকে, আবহাওয়ার পূর্বাভাস বলছে, মুর্শিদাবাদ , বীরভূম, দুই ২৪ পরগনা, জাড়গ্রাম, বাঁকুড়া, নদীয়াতে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বহু এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে খবর।

 অগাস্টে নিম্নচাপ

অগাস্টে নিম্নচাপ

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, ফের একবার নিম্নচাপ রাজ্যে আস্ফালন ফেলতে চলেছে। অগাস্টের প্রথম সপ্তাহ থেকেই বর্ষার মরশুমে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আসন্ন বলে জানানো হয়েছে। অগাস্টের প্রথম থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জের ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় পড়বে বলে মনে করা হচ্ছে। যার জেরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে আবহাওয়া দফতেরর পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+