উত্তরবঙ্গে অতিবৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি. একনজরে
আরও ২৪ ঘন্টা উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আরও ২৪ ঘন্টা উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে। এদিকে সকাল থেকে আকাশ মেঘলা থাকায় কিছুটা গুমোট গরম অনুভূত হচ্ছে।

ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত
ওড়িশার ওপরে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে শনিবার ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে অনেক জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দু-একটি জায়গায় অতিবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। বাকি তিন জেলার মধ্যে উত্তর দিনাজপুরে ভারী থেকে অতিভারী এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারের জন্য ওপরের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদের জন্য।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৩.৮
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৩.৮
ব্যারাকপুর ২৪.৩
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৪
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৬.৫
ডায়মন্ডহারবার ২৯
দিঘা ২৮.৭
কলকাতা ২৬
মালদহ ২৫.২
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২৪.৯
শ্রীনিকেতন ২৪.৪












Click it and Unblock the Notifications