দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! উত্তরবঙ্গে আগামী ২ দিন চলবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
আগামী দুদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আগামী দুদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২ দিনের জন্য এই পূর্বাভাস প্রযোজ্য। এছাড়াও বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে হাল্কা বৃষ্টি হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
তবে সপ্তাহের একেবারে শেষে শনি ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৭.৩
বাঁকুড়া ২৭.৯
ব্যারাকপুর ২৮.৮
বহরমপুর ২৩.৪
বর্ধমান ২৫
ক্যানিং ২৮.৪
কোচবিহার ২১.৬
দার্জিলিং ১৪.৮
দিঘা ২৮.৯
কলকাতা ২৮.৭
মালদহ ২৫.৫
পুরুলিয়া ২৩
শিলিগুড়ি ২১.৮
শ্রীনিকেতন ২২.৮












Click it and Unblock the Notifications