একটানা ৩ দিনের বৃষ্টি কি ভাসাবে, আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘিরে তুঙ্গে জল্পনা

সোমবারের পর থেকে রাজ্য জুড়ে হাল্কা, মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টি জারি থাকত পারে বুধবার পর্যন্ত।

আগামী সোমবারের পর থেকে রাজ্য জুড়ে হাল্কা, মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টি জারি থাকত পারে বুধবার পর্যন্ত। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দিন সকালে তা কমে হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস

বিহার ও ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার ফলে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তা ছড়াতে পারে আরও বেশ কিছু জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এব হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে বুধবারেও।

হলুদ সতর্কতা

হলুদ সতর্কতা

বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। ফলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং-এ। পরবর্তী সময়ে তা জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে আগামী ২ দিন।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আপাতত আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুকনো থাকবে। সোমবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ নদিয়ায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হব না। আগামী ২ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সকালের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৭.৯
বাঁকুড়া ১৭.৫
ব্যারাকপুর ১৫.২
বর্ধমান ১৬.৪
ক্যানিং ১৬.৬
কোচবিহার ১৩.৯
দার্জিলিং ৭.৬
ডায়মন্ডহারবার ১৮.২
দিঘা ১৭
মালদহ ১৭.৭
শিলিগুড়ি ১৫.৬
শ্রীনিকেতন ১৬.৫

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+