ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, রাজ্য জুড়েই আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস
ইতিমধ্যেই রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। আবহাওয়ার পরিবর্তন রাজ্য জুড়ে। সোমবারের পর থেকে রাজ্য জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি চলতে পারে ২ দিন।
ইতিমধ্যেই রাজ্য থেকে শীত বিদায় নিয়েছে। আবহাওয়ার পরিবর্তন রাজ্য জুড়ে। সোমবারের পর থেকে রাজ্য জুড়ে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বৃষ্টি চলতে পারে ২ দিন। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা থেকে আগেই শীত বিদায় হয়েছিল। এবার জেলা থেকেও তা আস্তে আস্তে বিদায় নিচ্ছে। তবে আগামী সপ্তাহে রাজ্য জুড়ে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। বলা হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তর ওড়িশা সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি হতে পারে। পাশাপাশি আকাশ মেঘলা থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

উত্তাল হতে পারে সমুদ্র
গভীর সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আন্দামান সাগর ও দক্ষিণ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। সমুদ্রের ভিতরেই ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয় যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ। পরবর্তী সময়ে তা আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হতে পারে বলে জানানো হয়েছে। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আপাতত আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভোরের দিকে কুয়াশা থাকতে পারে আগামী ২ দিন। মঙ্গলবার নাগাদ পশ্চিমের জেলাগুলিতে (বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
বালুরঘাট ১৬.২
বাঁকুড়া ১৮.৬
ব্যারাকপুর ১৭.৭
বর্ধমান ১৬
ক্যানিং ১৯.২
কোচবিহার ১৫.৬
দার্জিলিং ৬.৬
ডায়মন্ডহারবার ২০.৫
দিঘা ২০.৫
মালদহ ১৭.২
পুরুলিয়া ১৪
শিলিগুড়ি ১৩.৬
শ্রীনিকেতন ১৭.৭












Click it and Unblock the Notifications