কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি, জেলাগুলির জন্য যে পূর্বাভাস দিল হাওয়া অফিস

চলতি মরশুম শীতের বিদায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি।

চলতি মরশুম শীতের বিদায়। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এদিন একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে ৩ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি। মঙ্গলবার সকালে তা গিয়ে দাঁড়ায় ১৯.৫ ডিগ্রিতে। আবহাওয়া দফতরের পূর্বাভাস জেলাগুলিতে সকাল ও সন্ধেয় শীতের আমেজ বজায় থাকবে। আন্যদিকে ২ দিন উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

চলতি মরশুমে শীতের বিদায়

চলতি মরশুমে শীতের বিদায়

আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, চলতি মরশুমে শীতের বিদায় হয়ে গিয়েছে। তারমধ্যে কলকাতায় হয়েছে আগে। তবে জেলাগুলিতে ভোর কিংবা সন্ধের দিকে শীতের আমেজ বজায় থাকবে।

উত্তরবঙ্গের হাল্কা বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের হাল্কা বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এ। পরবর্তী সময়ে তা আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হতে পারে বলে জানানো হয়েছে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আপাতত আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে ভোরের দিকে এবং সন্ধেয় শীতের আমেজ বজায় থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৫
বাঁকুড়া ১৫
ব্যারাকপুর ১৪.৭
বর্ধমান ১৪
ক্যানিং ১৭
কোচবিহার ১৫.২
দার্জিলিং ৬.২
ডায়মন্ডহারবার ১৯.৬
দিঘা ২০
মালদহ ১৬.৭
পুরুলিয়া ১২
শিলিগুড়ি ১২.৯
শ্রীনিকেতন ১৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+