অতিবৃষ্টিতে দুর্যোগের ভ্রুকুটি! বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় পরিবর্তনের সম্ভাবনা

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় দুএকপশলা বৃষ্টির সম্ভাবনা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বুধবার বিকেল থেকেই আবহাওয়ার পর

মঙ্গলবার সকাল থেকেই মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় দুএকপশলা বৃষ্টির সম্ভাবনা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বুধবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে।

শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা

শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। তা পরবর্তী ২৪ ঘন্টায় আরও শক্তিশালী হবে। তবে নিম্নচাপের অভিমুখ রয়েছে পশ্চিম দিকে। পাশাপাশি আগামী ৩ থেকে ৪ দিন মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পরের ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ার দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরের ২৪ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি বতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার নাগাদ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ওই দুদিনের জন্য।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৩
বালুরঘাট ২৭.২
বাঁকুড়া ২৭.২
ব্যারাকপুর ২৭.২
বহরমপুর ২৬.৮
বর্ধমান ২৬.২
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৬.৭
দার্জিলিং ১৬.৬
কলকাতা ২৭.৩
মালদহ ২৬.৬
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৬.১
শ্রীনিকেতন ২৭.১

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+