ওড়িশা, ঝাড়খণ্ডের ওপর সক্রিয় মৌসুমী বায়ু! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা হাওয়া অফিসের

সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে হাল্কা বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহুর্তে ওড়িশা ও ঝাড়খণ্ড

সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ। সঙ্গে হাল্কা বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে এই মুহুর্তে ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর সক্রিয় রয়েছে সক্রিয় মৌসুমী বায়ু।

 ওড়িশা, ঝাড়খণ্ডের ওপর সক্রিয় মৌসুমী বায়ু

ওড়িশা, ঝাড়খণ্ডের ওপর সক্রিয় মৌসুমী বায়ু

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বর্তমানের নিম্নচাপটি ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকায় অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা ও ঝাড়খণ্ডের ওপর সক্রিয় রয়েছে। এছাড়াও নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণ ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকা এবং মেদিনীপুরের ওপর দিয়ে পূর্বদিকে অগ্রসর হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জন্য ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। তবে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধ, বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। প্রথমে বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি পারে। বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৭.৩
বর্ধমান ২৫.৬
ক্যানিং ২৭
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৬.৬
কলকাতা ২৭.৩
মালদহ ২৭.১
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ২৬.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+