রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা! কোন জেলার জন্য কোন সতর্কতা, একনজরে

সকাল থেকে কখনও রোদ কখনও মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ের পাদদেশে সক্রিয়। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ৫ জেলায়। দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্ট

সকাল থেকে কখনও রোদ কখনও মেঘলা আকাশ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ের পাদদেশে সক্রিয়। যার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ৫ জেলায়। দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে অস্বস্তি সূচক আবহাওয়া বজায় থাকবে বলেও জানানো হয়েছে। শুক্রবার মালদহে বজ্রঘাতে মৃত্যু হয়েছে ২ জনের।

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা

মৌসুমী অক্ষরেখা অমৃতসর, রোহতক, জামশেদপুর, বালাসোর, বাঁকুড়া, দিঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবারেও ওই ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার ও মঙ্গলবার। এই সময় বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই কোনও না কোনও জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.২
বালুরঘাট ২৭.৪
বাঁকুড়া ২৬.৪
ব্যারাকপুর ২৫.৬
বহরমপুর ২৫.২
বর্ধমান ২৫
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৫.৫
দিঘা ২৬
কলকাতা ২৭.৩
মালদহ ২৬.৬
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৫.৪
শ্রীনিকেতন ২৬.৩

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+