রাজ্যের ১২ জেলায় বৃষ্টির সম্ভাবনা! বইতে পারে ঝড়ও, পূর্বাভাস হাওয়া অফিসের

রাজ্যের ১২ জেলায় বৃষ্টির সম্ভাবনা! বইতে পারে ঝড়ও, পূর্বাভাস হাওয়া অফিসের

সন্ধের মধ্যে রাজ্যের ১২ জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ৩০-৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, হুগলি, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলির কোন কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। আবার কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি সতর্কবার্তা

মৎস্যজীবীদের প্রতি দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে ৯ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসনসোল ৩৫.৫
বাঁকুড়া ৩২.৪
ব্যারাকপুর ৩৬.২
বহরমপুর ৩৬.৪
বর্ধমান ৩৬.৮
ক্যানিং ৩৬.৬
কোচবিহার ২৯.৬
দার্জিলিং ১৮
দিঘা ৩৫.২
কলকাতা ৩৬.৭
মালদহ ৩৪.১
পুরুলিয়া ৩৫.৩
শিলিগুড়ি ২৮.৩
শ্রীনিকেতন ৩৫.৪

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+