উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কতা আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জান

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে।

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখার অবস্থান

মৌসুমী অক্ষরেখার অমৃতসর, দিল্লি, বারাণসী, পটনা, বহরমপুর হয়ে বাংলাদেশের ওপর দিয়ে অসম ও মনিপুর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমী অক্ষরেখার উত্তরের দিকে সরার সম্ভাবনা। তা হলে উত্তরবঙ্গ-সহ উত্তর পূর্বভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের পাশাপাশি রবিবারেও দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। শনিবার উত্তরবঙ্গের আরও ৩ হিমালয় সংলগ্ন জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। উল্লিখিত দুই জেলা ছাড়াও রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদহে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত সেরকম ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৬.৫
বালুরঘাট ২৭.২
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৭.৩
বহরমপুর ২৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৬.৩
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৭.৬
কলকাতা ২৭.৫
মালদহ ২৮.৭
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৭

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+