উত্তরবঙ্গের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের পরিস্থিতি, একনজরে
রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী কয়েকদিন বাংলা জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন সকাল থেকে আকাশ আংশিক মেঘলা।
রাজ্য জুড়ে চলছে প্রাক বর্ষার বৃষ্টি। আগামী কয়েকদিন বাংলা জুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিন সকাল থেকে আকাশ আংশিক মেঘলা। উত্তরবঙ্গের কয়েকটি জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

জলীয় বাষ্পের জেরে তৈরি হয়েছে বর্জ্রগর্ভ মেঘ
ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। আর এই জলীয় বাষ্প বর্জ্রগর্ভ মেঘ তৈরি করেছে। সেই বর্জ্রগর্ভ মেঘ থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , আগামী তিনদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি(৭-১১ সেমি) হতে পারে। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। কোনও কোনও জায়গায় ঝড় হতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি। আবার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসনসোল ২৩.৮
বালুরঘাট ২৮.২
বাঁকুড়া ২৮.৪
ব্যারাকপুর ২৮.২
বহরমপুর ২৬
বর্ধমান ২৭.৪
ক্যানিং ২৮.৪
কোচবিহার ২২.১
দার্জিলিং ১৪
দিঘা ২৮.২
কলকাতা ২৮.৫
মালদহ ২৮.৬
পুরুলিয়া ২৬
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২৭.৬












Click it and Unblock the Notifications