সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের
সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য কোন সতর্কবার্তা আবহাওয়া দফতরের
সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে দক্ষিণবঙ্গের কোনও কোনও সময় আকাশ মেঘলা আবহাওয়া(weather) দেখা গিয়েছে। । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে সারা রাজ্য জুড়েই। এদিন দুপুরে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বিকেলের মধ্যে মধ্যে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অবস্থান এবং নিম্নচাপ
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশা ও আন্দামান নিকোবরের ওপর অবস্থান করছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের ওপরও অবস্থান করছে। বৃষ্টি হয়েছে আন্দামান নিকোবর ও ওড়িশার বেশিরভাগ জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনও কোনও জায়গাতেও বৃষ্টি হয়েছে। তবে বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের আবহাওয়া শুকনো ছিল। ১৪ অক্টোবর নাগাদ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন দুপুরে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টায়( সোমবার ও মঙ্গলবার) দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৫.২
বালুরঘাট ২৫.৮
বাঁকুড়া ২৬.৯
ব্যারাকপুর ২৫.৭
বহরমপুর ২৫.২
বর্ধমান ২৫
ক্যানিং ২৮
কোচবিহার ২৪.১
দার্জিলিং ১৪.৬
দিঘা ২৫.৫
কলকাতা ২৬.৩
মালদহ ২৭
পুরুলিয়া ২৫.৪
শিলিগুড়ি ২১.৫
শ্রীনিকেতন ২৬












Click it and Unblock the Notifications