জুলাইয়ের শেষে তিনদিন বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ, অতিভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের

দেশের পশ্চিমাংশের তিন রাজ্য মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটক অতিভারী বৃষ্টির কবলে। তবে আস্তে আস্তে বৃষ্টি কমছে। এবার উত্তর বঙ্গোপসাগরে (bay of bengal) নিম্নচাপ তৈরির জেরে আগেভাগেই সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (weather

দেশের পশ্চিমাংশের তিন রাজ্য মহারাষ্ট্র, গোয়া এবং কর্নাটক অতিভারী বৃষ্টির কবলে। তবে আস্তে আস্তে বৃষ্টি কমছে। এবার উত্তর বঙ্গোপসাগরে (bay of bengal) নিম্নচাপ তৈরির জেরে আগেভাগেই সতর্কতা জারি করল আবহাওয়া দফতর (weather office)। জানানো হয়েছে অতিভারী বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের (south bengal) নদীগুলির জলস্তর বাড়তে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টি

নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টি

আবহাওয়া দফতর জানিয়েছে ২৮ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যার দেরে ২৭ জুলাই থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। তা চলতে পারে ৩০ জুলাই শুক্রবার পর্যন্ত।

২৭ জুলাই

২৭ জুলাই

আবহাওয়া দফতরের তরফে ২৭ জুলাইয়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে এই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাোড়া, পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।

২৮ ও ২৯ জুলাই

২৮ ও ২৯ জুলাই

আবহাওয়া দফতরের তরফে এই দুই দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। বলা হয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী বৃষ্টি (৭-১১ সেমি)হতে পারে কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব বর্ধমানে।

৩০ জুলাই

৩০ জুলাই

আবহাওয়া দফতরের তরফে এই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

 বাড়তে পারে জলস্তর

বাড়তে পারে জলস্তর

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে এই বৃষ্টির জেরে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি হতে পারে। নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+