নিম্নচাপ নিয়ে লাল সতর্কতা! মঙ্গল থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি, পূর্বাভাস একনজরে

নিম্নচাপ নিয়ে লাল সতর্কতা! মঙ্গল থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি, পূর্বাভাস একনজরে

ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তা থেকে ২৮ জুলাই নিম্নচাপ (low pressure) তৈরি হওয়ার সম্ভাবনা। যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ২৭ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে। মৎস্যজীবীদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের (weather office) তরফ থেকে।

২৭ জুলাই, হলুদ সতর্কতা

২৭ জুলাই, হলুদ সতর্কতা

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, ঝাড়গ্রামে ২৭ জুলাই ভারী বৃষ্টি হতে পারে।

 ২৮ ও ২৯ জুলাই, হলুদ ও কমলা সতর্কবার্তা

২৮ ও ২৯ জুলাই, হলুদ ও কমলা সতর্কবার্তা

ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই দুই দিন। উপকূলের জেলাগুলি যথা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও পূর্ব বর্ধমানে। যার জেরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই দুদিন কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। যার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

৩০ জুলাই, হলুদ ও কমলা সতর্কবার্তা

৩০ জুলাই, হলুদ ও কমলা সতর্কবার্তা

৩০ জুলাই শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। যেই কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে।

 মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা

মৎস্যজীবীদের উদ্দেশে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ২৮ জুলাই উত্তর বঙ্গোপসাগর এবং সন্নিহিত এলাকার ওপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই কারণে ২৮ জুলাই রাত থেকে ৩০ জুলাই পর্যন্ত তাঁরা যেন সমুদ্রে মাছ ধরতে না যান। তবে যাঁরা ইতিমধ্যেই গিয়েছেন, তাঁদের ২৮ জুলাই বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

বাড়তে পারে জলস্তর

বাড়তে পারে জলস্তর

আবহাওয়া দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, এই ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। এছাড়াও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+