পুবালি হাওয়া আর পশ্চিম ঝঞ্ঝার সংঘাত! ফের দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে

দোলের আকাশ পরিষ্কার থাকলেও দোল কাটতেই ফের আকাশের মুখ ভার। মঙ্গলবার রাতে দু-এক পশলা বৃষ্টি হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

দোলের আকাশ পরিষ্কার থাকলেও দোল কাটতেই ফের আকাশের মুখ ভার। মঙ্গলবার রাতে দু-এক পশলা বৃষ্টি হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুবালি হাওয়া আর পশ্চিম ঝঞ্ঝার সংঘাতে বাংলার আকাশে ফের দুর্যোগের করাল ছায়া। বুধবার বিকেলের পর রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস

হাওয়া অফিসের পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, এদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আকাশ থাকবে মেঘলা। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া-হুগলিতে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতেও।

ভরা বসন্তে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টি

ভরা বসন্তে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টি

এই ভরা বসন্তে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টি চলছে। হঠাৎ আবহাওয়ার এই পরিবর্তনে অবাক আবহবিদরাও। তাঁরা জানিয়েছেন, পুবালি হাওয়া আর পশ্চিমি ঝঞ্ঝার সংঘাতে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। মঙ্গলবার রাতেই উত্তর পশ্চিম হিমালয়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে। ফলে মধ্য-পূর্ব ভারতে বৃষ্টি হবে। তার প্রভাব পড়বে বাংলাতেও।

বৃহস্পতি ও শুক্র আকাশের মুখ ভার

বৃহস্পতি ও শুক্র আকাশের মুখ ভার

হাওয়া অফিস জানিয়েছে, বাংলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। তবে রাতের দিকে তাপমাত্রা বেড়ে যায়। বুধবার সকালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আবহাওয়া ছিল রৌদ্রকরোজ্জ্বল। বিকেলের দিকে বদলাতে পারে। বৃহস্পতি ও শুক্র আকাশের মুখ ভার থাকার সম্ভাবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+