বদলে গেল আবহাওয়ার মুড! শীত কমার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের, জেনে নিন আবহাওয়ার আপডেট
রাজ্যে কয়েকদিনের রেকর্ড ঠান্ডার পর ধীরে ধীরে বাড়ছে পারদ। ফলে প্রশ্ন উঠছে সময়ের আগেই কি বিদায় নিতে চলেছে শীত? ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) জানাচ্ছে, চলতি সপ্তাহ থেকেই কমতে শুরু করবে শীতের দাপট। সঙ্গে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা।
ডিসেম্বরের শেষ দিক থেকে জেঁকে বসেছিল শীত। কলকাতায় তাপমাত্রা নেমে গিয়েছিল প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা বহুদিনের রেকর্ড ছুঁয়েছিল। কনকনে ঠান্ডায় কার্যত ঘরের ভিতরেই কাটিয়েছেন বহু মানুষ। তবে গত দুই তিন দিনে বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। সেই হাড়কাঁপানো অনুভূতি আর তেমন নেই।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এবছর কার্যকর হচ্ছে না বহুল পরিচিত প্রবাদ 'মাঘের শীত বাঘের গায়ে'। বরং রাজ্যে তাপমাত্রা বাড়বে অন্তত ২ থেকে ৩ ডিগ্রি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা।
এরই পাশাপাশি আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে বাড়বে ঘন কুয়াশার দাপট। অন্যান্য জেলায় থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশা। রবিবার থেকে আবার সামান্য কমতে পারে তাপমাত্রা।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় শনিবার ও রবিবার কুয়াশার দাপট বাড়বে। সোমবারও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে একাধিক অঞ্চলে কুয়াশার প্রভাব বজায় থাকতে পারে।
সব মিলিয়ে আবহাওয়ায় শীতের গাম্ভীর্য আপাতত কিছুটা ফিকে। তবে বিদায় সত্যিই কবে তা জানতে তাকিয়ে রাজ্যবাসী।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে










Click it and Unblock the Notifications