রাজ্যজুড়ে আগামী তিন দিন প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

রাজ্যজুড়ে আগামী তিন দিন প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

আগামী তিন দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে।কাল থেকে ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৭২ ঘণ্টায় কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গের দুই-একটি জেলায়। হতে পারে ভারি বৃষ্টি। আগামী ৩ দিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।

রাজ্যজুড়ে আগামী তিন দিন প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রী ।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি ।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘন্টায় কলকাতা শহরে বৃষ্টিপাতের পরিমাণ ৩.৪ মিলিমিটার।

বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। আরো একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশে।রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত রয়েছে পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা। এটি মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে বিহার হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। এর টানেই প্রচুর জলীয় বাষ্পে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা।

সোমবার বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কালবৈশাখীর সম্ভাবনা । ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়।

দক্ষিণ আন্দামান সাগরে নিম্নচাপ এখনো ধীরগতিতে চলছে। অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকে। বৃহস্পতিবার পর্যন্ত এটি আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করবে। সঙ্গে ঝড়ো হাওয়ার গতিবেগ বাড়বে ৭০ কিলোমিটার পর্যন্ত ঘন্টায়। শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।এই দুই দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এ প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।এখনো এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোন সম্ভাবনা কথা জানায়নি আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত এর সরাসরি কোনো প্রভাব এরাজ্যে পড়বে না বলেই জানাচ্ছে আবহাওয়াবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+