কনকনে ঠান্ডা বাংলা জুড়ে, দুই জেলায় শৈত্যপ্রবাহ! কেমন থাকতে চলেছে আগামী কয়েকদিন, একনজরে পূর্বাভাস

Weather Alert: সকালে কুয়াশা থাকলেও, তারপর থেকে আকাশ পরিষ্কার। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সবকটি জেলাতেই তাপমাত্রা হ্রাস পেয়েছে এদিন। এর মধ্যে পুরুলিয়া ও বীরভূমে তাপমাত্রা নেমেছে স্বাভাবিকের পাঁছ-ছয় ডিগ্রি নিচে। আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতির আপাতত তেমন কোনও পরিবর্তন হবে না। তবে ৩০ জানুয়ারির পর থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

শুক্রবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শনিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে এই সময়ের মধ্যে কালিম্পং ও আলিপুরদুয়ারকে বাদ দিয়ে বাকি সব জেলাগুলিতে ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া

শুক্রবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

এদিন উত্তর ও দক্ষিণবৎঙ্গ নির্বিশেষে সবকটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫, যা স্বাভাবিকের চার ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ৮.৫ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ৭.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া ও বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে যথাক্রমে ছয় ও পাঁচ ডিগ্রি কম। এই দুটি জেলায় শৈত্যপ্রবাহ চলছে।

শুক্রবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডা! উইকেন্ডে কি বৃষ্টি না তাপমাত্রা বৃদ্ধি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৮.২ (১২.১)
বহরমপুর ১০.৬ (১১)
বাঁকুড়া ৮.৫ (১০.৬)
বর্ধমান ৯.৬ (১১.৪)
কোচবিহার ৫.১ (৮.৫)
দার্জিলিং ২.২ (২.৪)
কালিম্পং ৭.৮ (৭.৫)
দিঘা ১২.৬ (১৪)
কলকাতা ১৩.৫ (১৪.৪)
দমদম ১২.৬ (১৩.৮)
কৃষ্ণনগর ১২ (১১)
মালদহ ৯ (১০.১)
মেদিনীপুর ১২.৫ (১৩.১)
পুরুলিয়া ৬.৯ (৯.১)
শিলিগুড়ি ৪.৬ (৭.৬)
শ্রীনিকেতন ৭.৪ (১১.৪)
সুন্দরবন ১২.৫ (১২.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৪)
বহরমপুর (২০.৬)
বাঁকুড়া (২২)
বর্ধমান (২৪)
কোচবিহার (২২)
দার্জিলিং (১০.৮)
কালিম্পং (১২.৫)
দিঘা (২২.৮)
কলকাতা (২২.২)
দমদম (২৩.৪)
কৃষ্ণনগর (২০.৬)
মালদহ (১৭.৬)
মেদিনীপুর (২২.৫)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২০.৪)
শ্রীনিকেতন (২১.৪)
সুন্দরবন (২৩.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+