বাংলা জুড়ে জাঁকিয়ে ঠান্ডা! উইকেন্ডে কি বৃষ্টি না তাপমাত্রা বৃদ্ধি, একনজরে আবহাওয়ার পূর্বাভাস

Weather Alert: সকালের দিকে কুয়াশা থাকলেও, পরে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে একমাত্র দার্জিলিং বাদ দিয়ে কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকতে চলেছে। এদিন কলকাতা-সহ বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের থেকে কমে গিয়েছে। আবার কিছু জায়গায় তা বেড়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (Weather Alert) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরের দু'দিনেও একই আবহাওয়া থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

এই সময়ের মধ্যে কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাকে বাদ দিয়ে সবকটি জেলাতেই ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বাকি সময়ের জন্য এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই। পরের দু'দিনেও একই আবহাওয়া থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

বুধবার পূর্বাভাস ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা নামবে। কিন্তু এদিন রাজ্য জুড়ে প্রায় সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা আগের দিনের তুলনায় অনেকটা করেই বেড়েছে। ব্যতিক্রম ছিল পাহাড়। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন সুন্দরবনের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫, যা স্বাভাবিকের চার ডিগ্রি নিচে। এদিন বাঁকুড়ায় ১০.৬ ডিগ্রি, বর্ধমানে তাপমাত্রা এদিন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১১ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এক ধাক্কায় অনেকটাই বাড়ল তাপমাত্রা, ফের কি জাঁকিয়ে ঠান্ডা পড়বে বাংলা জুড়ে? একনজরে জেলাগুলির আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১২.১ (১১.১)
বহরমপুর ১১ (১০)
বাঁকুড়া ১০.৬ (১১.৭ )
বর্ধমান ১১.৪ (১৩)
কোচবিহার ৮.৫ (৮.১)
দার্জিলিং ২.৪ (৩.২)
কালিম্পং ৭.৫ (৭.৮)
দিঘা ১৪ ( ১৬.২)
কলকাতা ১৪.৪ (১৬.৩)
দমদম ১৩.৮ (১৫.৮)
কৃষ্ণনগর ১১ (১০.২)
মালদহ ১০.১ (৮.৮)
মেদিনীপুর ১৩.১ (১৫.৬)
পুরুলিয়া ৯.১ (৭.১)
শিলিগুড়ি ৭.৬ (৭.২)
শ্রীনিকেতন ১১.৪ (১১)
সুন্দরবন ১২.৫ (১২ )

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২২.২)
বহরমপুর (১৯.১)
বাঁকুড়া (১৯.৩)
বর্ধমান (২৪)
কোচবিহার (২৩.৬)
দার্জিলিং (১০.৬)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২১)
কলকাতা (২২.৮)
দমদম (২২.২)
কৃষ্ণনগর (২০.৪)
মালদহ (২০.৪)
মেদিনীপুর (২০)
পুরুলিয়া (২০.৩)
শিলিগুড়ি (২৪.১)
শ্রীনিকেতন (২০.৬)
সুন্দরবন (২২.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+